স্টাফ রিপোর্টার
প্রিন্ট
বৃহস্পতিবার, ১৭ মার্চ ২০২২
সর্বশেষ আপডেট : 4:20 am
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ট্রাক চাপায় আব্দুল হেকিম নামের ৯৫ বছরের এক বৃদ্ধ নিহত হয়েছেন। বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের জগৎপুর নামক এলাকায় এই দূর্ঘটনাটি ঘটে। নিহত আব্দুল হেকিম উপজেলার চান্দুরা ইউনিয়নের জালালপুর গ্রামের মৃত রমিজ উদ্দিনের ছেলে।
নিহতের পরিবারের বরাত দিয়ে খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহজালাল আলম জানান, বৃদ্ধ আব্দুল হেকিম তার মেয়ের বাড়িতে বেড়াতে আসেন। বিকেলে তিনি নিজ বাড়িতে ফিরে যাওয়ার সময় ঢাকা-সিলেট মহাসড়কের পারাপার হচ্ছিলেন। এসময় ঢাকা অভিমুখী একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই আব্দুল হেকিম নিহত হন।
তিনি আরও জানান, ঘাতক ট্রাকটিকে আটক করা গেলেও এর চালক বা হেলপারকে পাওয়া যায়নি। নিহতের মরদেহ হাইওয়ে থানায় আছে। তার পরিবার সন্ধ্যায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের কাছে বিনা ময়নাতদন্তে মরদেহটি নিয়ে যেতে আবেদন করেছেন। এর সিদ্ধান্ত আসার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
Posted ৪:২০ এএম | বৃহস্পতিবার, ১৭ মার্চ ২০২২
The Daily Sarod | Pijush Kanti Acharya