শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

বাল্য বিবাহের সাথে জড়িতদের আইনের আওতায় নেয়া হবে: ব্রাহ্মণবাড়িয়ার ডিসি

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
বুধবার, ১৬ ফেব্রুয়ারি ২০২২   সর্বশেষ আপডেট : 8:11 pm

বাল্য বিবাহের সাথে জড়িতদের আইনের আওতায় নেয়া হবে: ব্রাহ্মণবাড়িয়ার ডিসি

ব্রাহ্মণবাড়িয়ায় বাল্য বিবাহ সহ বিভিন্ন কর্মসূচীর উপর ভার্চ্যুয়ালী এক পর্যালোচনা সভা অনুিষ্ঠত হয়েছে।বুধবার ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে, বাংলাদেশ সরকারের মন্ত্রী পরিষদ বিভাগের অংশিদারিত্বে ও বৃটিশ কাউন্সিল বাংলাদেশ এর পলিসি ফোরাম ব্রাহ্মণবাড়িয়ার আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।

ভার্চ্যুয়াল আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. শাহগীর আলম।

জেলা প্রশাসক মো. শাহগীর আলম তার বলেন,বাল্য বিবাহের সাথে জড়িতদের আইনের আওতায় নেয়া হবে। এছাড়া জন্ম নিবন্ধনে অনিয়মকারীদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে।

বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আশরাফ আহমেদ রাসেল, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মো. মোজাম্মেল হোসেন রেজা ও জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ভিকারুন্নেসা।

ব্রাহ্মণবাড়িয়া ডিষ্ট্রিক্ট পলিসি ফোরামের সভাপতি মোহাম্মদ আরজুর সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে আলোচনা করেন প্রেস ক্লাবের সভাপতি রিয়াজউদ্দিন জামি,সমাজসেবা বিভাগের উপপরিচালক মো. আবদুল কাইয়ুম, জেলা রেজিষ্টার সরকার লুৎফুল কবির,সদর মডেল থানার ওসি এমরানুল ইসলাম, অধ্যক্ষ সোপানুল ইসলাম, প্রধান শিক্ষক সাহিদুল ইসলাম, সাংবাদিক শাহাদত হোসেন, জেলা কাজী সমিতির সভাপতি কাজী ইয়াহিয়া মাসুদ প্রমুখ।

কর্মসুচীর লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে স্বাগত বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া ডিষ্ট্রিক্ট পলিসি ফোরামের সাধারন সম্পাদক শরীফ উদ্দিন। অনুষ্ঠান সঞ্চলনা করেন ডিষ্ট্রিক্ট পলিসি ফোরামের সদস্য এস এম শাহীন। এছাড়া পিফোরডির রিজিওনাল কো-অর্ডিনেটর মো. আলমগীর মিয়া ও জেলা ফ্যাসিলেটেটর খোদেজা বেগম অংশ গ্রহণ করেন।

পর্যালোচনা সভায় জেলা পর্যায়ের কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষক, কাজী ,পৌরহিতসহ বিভিন্ন পেশার ৩০ জন অংশগ্রহণ করেন।

Facebook Comments Box

Posted ৮:১১ পিএম | বুধবার, ১৬ ফেব্রুয়ারি ২০২২

The Daily Sarod |