স্টাফ রিপোর্টার
প্রিন্ট
শনিবার, ১৬ মার্চ ২০২৪
সর্বশেষ আপডেট : 11:22 pm
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার হেলথ এসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন এর সভাপতি মো. কামাল উদ্দিনের মা রোকেয়া বেগম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি…. রাজিউন)। শনিবার (১৬ মার্চ) সকাল ৬টা ৩০ মিনিটে উপজেলার তেজখালী ইউনিয়নের বিষ্ণুরামপুর গ্রামের নিজ বাড়িতে তিনি হৃদযন্ত্রের ক্রিয়াবন্ধ হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৮২ বছর। তিনি ৪ ছেলে ১ মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
শনিবার বাদ আছর বাহেরচর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে মরহুমার নামাজে জানাজা শেষে ঈদগাহ মাঠে সংলগ্ন কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।
কামাল ভাই এর মার মৃত্যুতে বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করে পরিবারের প্রতি সমবেদনা জানান ।
Posted ১১:২২ পিএম | শনিবার, ১৬ মার্চ ২০২৪
dainiksarod | Pijush Kanti Acharya