https://www.jac-recruitment.sg/?source=google.com

বাঞ্ছারামপুরে শিশু ধর্ষণের অভিযোগ, মাদক ব্যবসায়ী গ্রেফতার

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
রবিবার, ১০ মার্চ ২০২৪   সর্বশেষ আপডেট : 10:16 pm

বাঞ্ছারামপুরে শিশু ধর্ষণের অভিযোগ, মাদক ব্যবসায়ী গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে এক শিশুকে ধর্ষণে অভিযোগে ফারুক মিয়া (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (০৯ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে কুমিল্লা জেলার হোমনা থেকে তাকে গ্রেফতার করা হয়। সে উপজেলার ছলিমাবাদ ইউনিয়নের ভুরভুরিয়া উত্তর হাটির মৃত শাহজাহান মেম্বারের ছেলে।

বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন জানান, গত ফেব্রুয়ারি মাসের ২৫ তারিখ বিকেলে ১২ বছরের এক কন্যা শিশু পার্শ্ববর্তী তার বান্ধবীর নানার বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। বাড়ি থেকে বের হয় সে পথ হারিয়ে ফেলে। এই অবস্থায় স্থানীয় মাদক ব্যবসায়ী ফারুক মিয়া তাকে পেয়ে পথ দেখিয়ে দিবে বলে একটি ভুট্রা ক্ষেতে নিয়ে যায়। সেখানে শিশুটিকে ধর্ষণ করা হয়। শিশুটি বাড়িতে ফিরে তার পরিবারকে ঘটনাটি জানায় কিন্তু লোকলজ্জার ভয়ে বিষয়টি গোপন রাখতে চেয়েছিল। কয়েকদিন আগে ফেসবুকে কে বা কারা ছড়িয়ে দেয় এবং পুলিশের নজরেও আসে। পরে শনিবার নিপীড়নের শিকার শিশুর মা বাদি হয়ে থানায় একটি মামলা দায়ের করেন। এই মামলায় অভিযুক্ত ফারুক মিয়াকে অভিযান চালিয়ে কুমিল্লার হোমনা থেকে রাতেই গ্রেফতার করা হয়।

তিনি আরও জানান, গ্রেফতার আসামী ফারুককে আদালতে পাঠানো হচ্ছে। তার বিরুদ্ধে এর আগেও মাদক মামলা চলমান রয়েছে। শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্যে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

Facebook Comments Box

Posted ৯:৪৫ পিএম | রবিবার, ১০ মার্চ ২০২৪

dainiksarod |