শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

বাঞ্ছারামপুরে শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, স্কুল ভাঙচুর

জ্যেষ্ঠ প্রতিবেদক   প্রিন্ট
সোমবার, ২১ মার্চ ২০২২   সর্বশেষ আপডেট : 11:04 pm

বাঞ্ছারামপুরে শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, স্কুল ভাঙচুর

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় এক শিক্ষকের বিরুদ্ধে একই স্কুলের দশম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে স্থানীয় লোকজন ও শিক্ষার্থীরা মানববন্ধন করে। মানববন্ধন শেষে বিদ্যালয় ভাঙচুর করেছে। সোমবার (২১ মার্চ) দুপুরে উপজেলার ধারিয়ারচর হাজী উমর আলী উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে বিদ্যালয়ের এক সহকারী শিক্ষক শফিকুল ইসলাম দশম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ করেছেন অভিযোগ তুলে ঘটনার প্রতিবাদে শিক্ষার্থীদের নিয়ে তারা মানববন্ধন করে। মানববন্ধন শেষে বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীরা বিদ্যালয়ের একাডেমিক ভবনের বিভিন্ন শ্রেণিকক্ষের দরজা-জানালা ভাঙচুর করে। খবর পেয়ে বাঞ্ছারামপুর থানা পুলিশ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, বিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান বিষয়ের সহকারী শিক্ষক শফিকুল ইসলাম একই বিদ্যালয়ের ২০২৩ সালের এসএসসি পরীক্ষার্থীকে বিয়ে করেছেন বলে বিদ্যালয় কর্তৃপক্ষ জানতে পারে। গত ১৭ মার্চ সন্ধ্যায় পরিচালনা পর্ষদের সভাপতি নুরুল ইসলামের সভাপতিত্বে বিদ্যালয়ে একটি সভা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সদস্য আশরাফ উদ্দিনকে আহ্বায়ক করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। পাশাপাশি সহকারী শিক্ষক শফিকুল ইসলামকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়।

সোমবার সকালে শিক্ষার্থীদের পরিবারের দুই সদস্য সহকারী শিক্ষক শফিকুলের বিরুদ্ধে প্রধান শিক্ষক আমেনা বেগমের কাছে একটি লিখিত অভিযোগ দেন। অভিযোগে উল্লেখ করা হয়, সহকারী শিক্ষক শফিকুল প্রাইভেট পড়ানোর সময়ে কক্ষে এক পেয়ে ওই ছাত্রীকে ধর্ষণ করেছেন।

এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমেনা বেগম বলেন, গত ১৭ মার্চ সন্ধ্যায় আমরা সভা করে ঘটনা যাচাই করতে তদন্ত কমিটি গঠনসহ শিক্ষক শফিকুলকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছি। আমরা এখনো ঘটনার কিছুই জানি না।

তিনি বলেন, সোমবার উপজেলায় পৌঁছার পরপরই জানতে পারি, ইউপি চেয়ারম্যান ফরিদ উদ্দিন আহমেদ স্থানীয় লোকজন নিয়ে বিদ্যালয়ে আসেন। আমি তাকে অপেক্ষা করতে বলেছিলাম। এরমধ্যেই তিনি শিক্ষকদের শ্রেণিকক্ষ থেকে বের করে শিক্ষার্থীদের নিয়ে মানববন্ধন করে। পরে শিক্ষার্থীরা বিদ্যালয়ে ভাঙচুর চালিয়েছে বলে শিক্ষকরা আমাকে জানিয়েছেন।

মানববন্ধনে অংশ নেওয়া মানিকপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ফরিদ উদ্দিন আহমেদ বলেন, স্কুল ছাত্রীকে ধর্ষণের বিষয়ে শিক্ষকের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়ায় স্থানীয়রা তার বিচারের দাবিতে শান্তিপূর্ণ মানববন্ধন করেছে। পরে বিদ্যালয়ের ছাত্ররা ভাঙচুর করেছে বলে শুনেছি।

এদিকে, একাধিকবার চেষ্টা করেও মুঠোফোন বন্ধ পাওয়ায় সহকারী শিক্ষক শফিকুল ইসলামের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।

বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সৈয়দা শমসাদ বেগমের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, ঘটনাস্থলের সব গিয়ে কিছু শুনে পাঁচ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করে দিয়েছি। কমিটির তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

Posted ১১:০৪ পিএম | সোমবার, ২১ মার্চ ২০২২

The Daily Sarod |