শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

বাঞ্ছারামপুরে মসজিদ থেকে বাড়ি ফেরার পথে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

জৈষ্ঠ্য প্রতিবেদক   প্রিন্ট
সোমবার, ০৬ ডিসেম্বর ২০২১   সর্বশেষ আপডেট : 3:13 am

বাঞ্ছারামপুরে মসজিদ থেকে বাড়ি ফেরার পথে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে পূর্ব শত্রুতার জের ধরে অলেক মিয়া (৬০) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। রোববার রাত সোয়া ৮টার দিকে উপজেলার উজানচর ইউনিয়নের রাধানগর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত অলেক মিয়া রাধানগর গ্রামের মৃত খুরশিদ মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, গ্রাম্য আধিপত্য বিস্তার, নির্বাচনী বিরোধ ও পূর্ব শত্রুতার জের ধরে রাধানগর গ্রামের বর্তমান মেম্বার মাসুদ মিয়া এবং সদ্য নবনির্বাচিত মেম্বার মহসিন মিয়ার মধ্যে বিরোধ চলে আসছিল। এই বিরোধের জের ধরে রোববার রাত সোয়া ৮টার দিকে বর্তমান মেম্বার মাসুদের পক্ষের অলেক মিয়া ঈশার নামাজের পর বাড়ি ফিরছিলেন। এসময় নবনির্বাচিত মেম্বার মহসিনের লোকজন তার উপর দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে অলেক মিয়ার উপর হামলা করে। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। খবর পেয়ে বাঞ্ছারামপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহমেদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী সংঘর্ষের আশঙ্কায় এলাকায় বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। মরদেহ সোমবার সকালে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হবে।

Facebook Comments Box

Posted ৩:১৩ এএম | সোমবার, ০৬ ডিসেম্বর ২০২১

The Daily Sarod |