জৈষ্ঠ্য প্রতিবেদক
প্রিন্ট
সোমবার, ২৯ নভেম্বর ২০২১
সর্বশেষ আপডেট : 12:05 pm
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ১১টি ইউনিয়নের মধ্যে ৩টি ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলে ভোট গ্রহণ। এরআগে, তফসিল ঘোষণার পর ৮টি ইউনিয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এরমধ্য একটি ছয়ফুল্লাকান্দি ইউনিয়নে চেয়ারম্যান, সংরক্ষিত নারী ও মেম্বার প্রার্থী সবাই বিনা ভোটে নির্বাচিত হওয়ায় ওই ইউপিতে কোন পদেই নির্বাচন হয়নি।
রোববার ভোট গ্রহণ শেষে ফলাফলে জানা যায়,৩টি ইউনিয়নেই আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থীরা জয়লাভ করেছেন।
ফলাফল অনুযায়ী বাঞ্ছারামপুর সদর ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী আব্দুর রহিম ৪হাজার ৩০১ ভোট পেয়ে জয়লাভ করেছেন, তার নিকটতম প্রার্থী স্বতন্ত্র আনারস প্রতিকে আলী আহমেদ ২৯২টি।
ফরদাবাদ ইউনিয়নের আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতিকে প্রার্থী রাশিদুল ইসলাম ৯হাজার ৮৭৩ ভোট পেয়ে জয়ী হয়েছেন, তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন আহমেদ চশমা প্রতিকে পেয়েছেন ১৫৫টি ভোট।
তেজখালী ইউনিয়নের আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী শহিদুল হক প্রাঃ ১১হাজার ৩৪২ ভোট পেয়ে জয়ী হয়েছেন, তার নিকটতম প্রার্থী স্বতন্ত্র গাজী ফাইজুর রহমান আনারস প্রতিকে পেয়েছেন ২হাজার ৭২৯ ভোট।
Posted ১২:০৫ পিএম | সোমবার, ২৯ নভেম্বর ২০২১
The Daily Sarod | Pijush Kanti Acharya