জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রিন্ট
রবিবার, ১৩ মার্চ ২০২২
সর্বশেষ আপডেট : 5:49 pm
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় এক ইউনিয়ন পরিষদের সংরক্ষিত সদস্য মেম্বার মোছা. লাকি মান্নান (৩৫) বিষ খেয়ে আত্মহত্যা করেছেন। শনিবার সন্ধ্যায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে আসার পর তিনি যান। লাকি মান্নান উপজেলার ফরদাবাদ ইউনিয়নের ৪,৫ ও ৬নং ওয়ার্ডের সংরক্ষিত সদস্য ও ফরদাবাদ গ্রামের আব্দুল হান্নানের স্ত্রী ছিলেন। তিনি এক ছেলে ও দুই মেয়ের জননী ছিলেন।
পরিবারের বরাত দিয়ে বাঞ্ছারামপুর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহমেদ জানান, সম্প্রতি অনুষ্ঠিত হওয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে লাকি মান্নান জয়লাভ করেন। লাকি ও তার স্বামী বেশ কয়েকজনের কাছে টাকা ঋণী ছিলেন। এনিয়ে স্বামী স্ত্রীর মাঝে কলহ চলে আসছিল। শনিবার সন্ধ্যায় লাকি কেড়ির বড়ি খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। অসুস্থ অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ফরদাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশিদুল ইসলাম রাশেদ জানান, মহিলা মেম্বার লাকি মান্নান আত্মহত্যা করেছেন বলে জানতে পেরেছি। লাকি এবার প্রথমবারের মতো নির্বাচন করে জয়লাভ করেছিলেন। আমরা গত ১৯ জানুয়ারি ইউনিয়ন পরিষদের দায়িত্ব ভার গ্রহণ করেছি। ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহ বা অন্য কোন কারণে হতাশা থেকে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন।
Posted ১০:৫২ এএম | রবিবার, ১৩ মার্চ ২০২২
The Daily Sarod | Pijush Kanti Acharya