https://www.jac-recruitment.sg/?source=google.com

বাঞ্ছারামপুরে বিদ্যুৎস্পৃষ্টে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু

জ্যেষ্ঠ প্রতিবেদক   প্রিন্ট
মঙ্গলবার, ১০ অক্টোবর ২০২৩   সর্বশেষ আপডেট : 8:43 pm

বাঞ্ছারামপুরে বিদ্যুৎস্পৃষ্টে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে টিনশেড ঘরে বিদ্যুতায়িত হয়ে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১০ অক্টোবর) দুপুরে উপজেলার সোনারামপুর ইউনিয়নের শান্তিপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, শান্তিপুর গ্রামের ওয়ালেক মিয়ার ছেলে আলামিন (২৬) ও তারই চাচাতো ভাই হেলু মিয়ার ছেলে টুকু মিয়া (২৫)।

স্থানীয়রা জানায়, দুপুরে বাড়ির সাথে পুকুর পাড়ে পরিত্যক্ত একটি টিনশেড ঘরে প্রথমে বিদ্যুৎস্পৃষ্ট হয় টুকু মিয়া। পরে তাকে বাঁচাতে গিয়ে তারই চাচাতো ভাই আলামিনও বিদ্যুৎপৃষ্ট হয়ে পড়ে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তবরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করে ।

বাঞ্ছারামপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) তরুণ কান্তি দে বলেন, বিদ্যুস্পৃষ্ট হয়ে আলামিন ও টুকু নামে দুইজনের মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে চাচাত ভাই। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়েছে। এই ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে৷

Facebook Comments Box

Posted ৮:৪৩ পিএম | মঙ্গলবার, ১০ অক্টোবর ২০২৩

dainiksarod |