শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

বাঞ্ছারামপুরে বিদেশি আগ্নেয়াস্ত্র-গুলিসহ একজন গ্রেফতার

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
সোমবার, ২৮ মার্চ ২০২২   সর্বশেষ আপডেট : 7:26 pm

বাঞ্ছারামপুরে বিদেশি আগ্নেয়াস্ত্র-গুলিসহ একজন গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় একটি বিদেশী পিস্তল, ম্যাগাজিন ও ৫ রাউন্ড গুলিসহ নায়েব আলী (৩৮) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র‌্যাব। রোববার (২৭ মার্চ) দিবাগত রাতে উপজেলার কড়ইকান্দির ফেরিঘাট সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত নায়েব আলী নরসিংদী জেলা সদরের মুরাদনগরের মৃত মিজান মিয়ার ছেলে।

সোমবার দুপুরে র‌্যাব-১৪ ভৈরব ক্যাম্প থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়।

র‍্যাব-১৪ ভৈরব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দিন মোহাম্মদ যোবায়ের জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এসময় ১টি বিদেশী পিস্তল, ১টি ম্যাগাজিন ও ৫ রাউন্ড গুলিসহ নায়েব আলী নামের এক জনকে গ্রেফতার করা হয়।

এই ঘটনায় উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র এবং গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে বাঞ্ছারামপুর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানান রফিউদ্দিন মোহাম্মদ যোবায়ের।

Facebook Comments Box

Posted ৭:২৬ পিএম | সোমবার, ২৮ মার্চ ২০২২

The Daily Sarod |