স্টাফ রিপোর্টার
প্রিন্ট
শুক্রবার, ১১ মার্চ ২০২২
সর্বশেষ আপডেট : 5:54 pm
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে পুলিশ অভিযান চালিয়ে ১৩ জুয়াড়িকে আটক করেছে। বৃহস্পতিবার (১০ মার্চ) রাতে উপজেলার মানিকপুর ইউনিয়নের বাহেরচর গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ তাদের আটক করে।
আটককৃতরা হলেন মো. শাহ আলম (৪৫), রাজ মিয়া (৪০), উজ্জল মিয়া (২৯), মোঃ মোস্তফা (৪৫), আ. ছাত্তার (৫৪), মো. ফরহাদ (৩২), আমির হোসেন (৪৪),মো. আল আমিন (৩০),মো. সাইদুর (৪০),আক্তার হোসেন (৫০), আসাব উদ্দিন (৩৫), আমির হোসেন (৩৪), মো. সুমন (২৯)। এসময় তাদের কাছ থেকে নগদ অর্থ এবং জুয়া খেলার সামগ্রী জব্দ করা হয়।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে তারা বাহেরচর গ্রামে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা উঠতি বয়সীর ছেলেদের নিয়ে জুয়ার আসর বসিয়ে আসছিল। এতে সাম্প্রতিক সময়ে চুরি, ছিনতাই রাহাজানিসহ নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িয়ে পড়ছিল এলাকার উঠতি বয়সের ছেলেরা। পুলিশকে বার বার অভিযোগ দিলেও তাদেরকে আটক করতে পারেনি। অবশেষে অভিযানে জুয়াড়িরা আটক হওয়ায় স্বস্তি প্রকাশ করে এলাকাবাসী।
বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহমেদ জানান, শুক্রবার থানায় গ্রেপ্তরকৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের পর ব্রাহ্মণবাড়িয়া জেলহাজতে পাঠানো হয়।
Posted ৫:৫৪ পিএম | শুক্রবার, ১১ মার্চ ২০২২
The Daily Sarod | Pijush Kanti Acharya