শিরোনাম
গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপককে ছুরিকাঘাত করে দুই লাখ টাকা ছিনতাই যুক্তরাষ্ট্রে ইউনূসকে হেনস্তাকারীদের ছাড় দেয়া হবে না: জাহেদ উর রহমান ট্রেনের ভুয়া টিকেট বানিয়ে বিক্রি, কালোবাজারিকে দণ্ড রিয়াদে বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২ গণভোটের রায়কে উপেক্ষা করে বিএনপি দেশের মানুষের সাথে গাদ্দারি করেছে: মামুনুল হক শঙ্খ-উলুধ্বনিতে মুখরিত ব্রাহ্মণবাড়িয়া, মহালয়ায় শুরু শারদোৎসব আন্তঃপ্রজন্ম সহযোগিতায় প্রবীণদের আয়মূলক কাজে সম্পৃক্তির আহ্বান বিজয়নগরে পুলিশের পিকআপ ভ্যান খাদে পড়ে পুলিশ ও আসামিসহ আহত ৫ সৌদি আরবের ৩০ কেজির পার্সেল ব্রাহ্মণবাড়িয়ায় ১৯ কেজি! তিতাস ট্রেনের বুকিং ক্লার্ককে মারধরের অভিযোগ

বাঞ্ছারামপুরে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
রবিবার, ২৮ এপ্রিল ২০১৯   সর্বশেষ আপডেট : 9:31 pm

বাঞ্ছারামপুরে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। রোববার দুপুরে উপজেলার বাঞ্ছারামপুর সদর ইউনিয়নের দূর্গাপুর গ্রামে এই ঘটনা ঘটে।

মৃত শিশুরা হলেন— ফারুক মিয়ার মেয়ে আফরিন (৫) ও উপজেলার আসাদনগরের আবুল মিয়ার মেয়ে আয়েশা আক্তার (৭)।

বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুপুরে জনৈক সাদেক সওদাগরের পুকুরে আফরিন ও আয়েশা গোসল করতে যায়। পরে তাদের খুঁজে পাওয়া যাচ্ছিল না। কিছুক্ষণ পর তাদের মরদেহ পুকুরে ভেসে উঠলে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এর মধ্যে শিশু আয়েশা আক্তার নানার বাড়িতে বেড়াতে এসেছিল। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে বলে জানান ওসি সালাউদ্দিন চৌধুরী।

Facebook Comments Box

Posted ৯:৩১ পিএম | রবিবার, ২৮ এপ্রিল ২০১৯

The Daily Sarod |