https://www.jac-recruitment.sg/?source=google.com

বাঞ্ছারামপুরে দুই গ্রুপের সংঘর্ষ, টেঁটাবিদ্ধ সহ আহত ৩০

জ্যেষ্ঠ প্রতিবেদক   প্রিন্ট
মঙ্গলবার, ১৫ নভেম্বর ২০২২   সর্বশেষ আপডেট : 1:03 am

বাঞ্ছারামপুরে দুই গ্রুপের সংঘর্ষ, টেঁটাবিদ্ধ সহ আহত ৩০

ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলায় দুই গ্রুপের সংঘর্ষে টেঁটাবিদ্ধসহ প্রায় ৩০জন আহত হয়েছেন। সোমবার (১৪ নভেম্বর) বিকালের দিকে দরিয়াদৌলত ইউপির বাখরনগর গ্রামের সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর আলম সমর্থক ও রব্বান মিয়া গ্রুপের মধ্যে জমি জমার জেরধরে ব্যাপক সংঘর্ষ হয়। আহতদের মধ্যে নারী,পুরুষ ও শিশু রয়েছে ।

আহতদের মধ্যে সোহেল রানা(৩৮),রফিক( ৩৫) আশ্রাফ(২৫), সালমান (৪০),হেলেনা (৪২),ইমরান (১৮),রাসেল (৩৭),সাইফুল ইসলাম( ৪৫),নিপু( ৪২),সানি (১৩) কে বাঞ্ছারামপুর সরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। রাসেল মিয়ার অবস্থা আশংকা জনক হলে তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন আগে থেকেই সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর আলম সমর্থক ও রব্বান মিয়ার মাঝে জমি নিয়ে দ্বন্দ্ব চলছিলো। আজ বিকেল তাদের লোকজনের মধ্যে কথা কাটাকাটি নিয়ে জেরে টেটা, দা,ছুরি নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

এই নিয়ে বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম বলেন, ‘আমি ঘটনাস্থলে গিয়ে কিছু টেটা উদ্ধার করেছি। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

 

Facebook Comments Box

Posted ১:০৩ এএম | মঙ্গলবার, ১৫ নভেম্বর ২০২২

dainiksarod |