শিরোনাম
গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপককে ছুরিকাঘাত করে দুই লাখ টাকা ছিনতাই যুক্তরাষ্ট্রে ইউনূসকে হেনস্তাকারীদের ছাড় দেয়া হবে না: জাহেদ উর রহমান ট্রেনের ভুয়া টিকেট বানিয়ে বিক্রি, কালোবাজারিকে দণ্ড রিয়াদে বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২ গণভোটের রায়কে উপেক্ষা করে বিএনপি দেশের মানুষের সাথে গাদ্দারি করেছে: মামুনুল হক শঙ্খ-উলুধ্বনিতে মুখরিত ব্রাহ্মণবাড়িয়া, মহালয়ায় শুরু শারদোৎসব আন্তঃপ্রজন্ম সহযোগিতায় প্রবীণদের আয়মূলক কাজে সম্পৃক্তির আহ্বান বিজয়নগরে পুলিশের পিকআপ ভ্যান খাদে পড়ে পুলিশ ও আসামিসহ আহত ৫ সৌদি আরবের ৩০ কেজির পার্সেল ব্রাহ্মণবাড়িয়ায় ১৯ কেজি! তিতাস ট্রেনের বুকিং ক্লার্ককে মারধরের অভিযোগ

বাঞ্ছারামপুরে অস্ত্র ও গুলিসহ আটক ১

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
শুক্রবার, ০২ অগাস্ট ২০১৯   সর্বশেষ আপডেট : 7:51 pm

বাঞ্ছারামপুরে অস্ত্র ও গুলিসহ আটক ১

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ওয়ান শ্যুটার গান ও এক রাউন্ড গুলি সহ জুয়েল মিয়া (৩৩) নামের একজনকে আটক করেছে র‍্যাব। শুক্রবার ভোররাতে উপজেলার দড়িয়াকান্দি সুবেদ আলী বেপারী বাড়ীর সামনে থেকে তাকে আটক করা হয়। সে ওই এলাকার ফরিদ মিয়ার ছেলে।

শুক্রবার র‍্যাব-১৪ ভৈরব ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

অভিযান পরিচালনা করেন ভৈরব র‌্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের ও সিনিয়র এডি চন্দন দেবনাথ।

সংবাদ বিজ্ঞতিতে জানানো হয়, গত কয়েকদিন পূর্ব থেকে ভৈরব র‌্যাব ক্যাম্পের সদস্যরা ছদ্মবেশে তার সাথে যোগাযোগ করে ৩ হাজার টাকার বিনিময় তার কাছ থেকে অস্ত্র ভাড়া নেওয়ার পরিকল্পনা করেন। এরই প্রেক্ষিতে এর নেতৃত্বে একটি আভিযানিক দল শুক্রবার ভোররাতে জেলার বাঞ্ছারামপুর থানাধীন দড়িয়াকান্দি (ইমামনগর) সুবেদ আলী বেপারী বাড়ীর সামনে অস্ত্রটি দিতে আসলে জুয়েল মিয়াকে আটক করে। আটককৃত ব্যক্তির দেহ তল্লাশী করে একটি ওয়ান শ্যুটার গান ও রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

আটক জুয়েল জিজ্ঞাসাবাদে জানায় যে, সে দীর্ঘদিন যাবৎ অস্ত্র ব্যবসা, ডাকাতি ও সন্ত্রাসী কার্যকলাপ পরিচালনাসহ ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলাসহ এবং আশেপাশের উপজেলাগুলোতে অন্যান্য সন্ত্রাসী গ্রুপকে টাকার বিনিময়ে অস্ত্র ভাড়া দিয়ে আসছে।

আটক আসামীর বিরুদ্ধে বাঞ্ছারামপুর থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box

Posted ১২:২৮ পিএম | শুক্রবার, ০২ অগাস্ট ২০১৯

The Daily Sarod |