শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

বাঞ্ছারামপুরে অগ্নিকাণ্ডে শিশুর মৃত্যু, ১২টি দোকান পুড়ে ছাই

জৈষ্ঠ প্রতিবেদক   প্রিন্ট
বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারি ২০২২   সর্বশেষ আপডেট : 5:16 pm

বাঞ্ছারামপুরে অগ্নিকাণ্ডে শিশুর মৃত্যু, ১২টি দোকান পুড়ে ছাই

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় একটি মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে হাসান (১২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে দগ্ধ হাসানকে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।

নিহত হাসান উপজেলা সদরের চরেরকান্দা গ্রামের আব্দুর রহমানের ছেলে। এ ঘটনায় দগ্ধ আরেক শিশু জাহিদুলকে (১০) ঢাকার শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

বাঞ্ছারামপুর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) রাজু আহমেদ জানান, দুপুর পৌনে ২টায় উপজেলা সদরের জামাল মার্কেটে একটি রেস্টুরেন্টের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে আগুন লাগে। এ সময় আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় শিশু হাসান ও জাহিদুল দগ্ধ হয়।

ওসি আরো জানান, আগুনে মার্কেটের ১২টি দোকান পুড়ে গেছে। আর দগ্ধ দুই শিশুকে ঢাকায় পাঠানো হলে পথেই একজনের মৃত্যু হয়।

Facebook Comments Box

Posted ১০:৩৬ পিএম | বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারি ২০২২

The Daily Sarod |