শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

বাঞ্ছারামপুরের ছয়ফুল্লাকান্দি ইউনিয়নে ভোটের আগেই সবাই পাশ, হবে না নির্বাচন

জৈষ্ঠ্য প্রতিবেদক   প্রিন্ট
মঙ্গলবার, ১৬ নভেম্বর ২০২১   সর্বশেষ আপডেট : 7:08 pm

বাঞ্ছারামপুরের ছয়ফুল্লাকান্দি ইউনিয়নে ভোটের আগেই সবাই পাশ, হবে না নির্বাচন

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ছয়ফুল্লাকান্দি ইউনিয়নে চেয়ারম্যান, সকল সংরক্ষিত নারী সদস্য ও সাধারণ সদস্য পদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে। ফলে ওই ইউনিয়নে কোন প্রকার নির্বাচন আর হচ্ছে না। বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল হোসেন।

উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল হোসেন জানান, গত ১১ নভেম্বর ছিল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। ওইদিন যাচাই-বাছাই ও প্রত্যাহারের পর ছয়ফুল্লাকান্দি ইউনিয়নে চেয়ারম্যান, সদস্য এবং সংরক্ষিত নারী সদস্যের ১৩টি পদে একক প্রার্থী থাকায় সবাইকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে। আগামী ২৮ নভেম্বর এ ইউনিয়নে নির্বাচন হওয়ার কথা ছিল। ফলে এই ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে না।

ইউনিয়ন সূত্রে জানা যায়, কোন প্রার্থী না থাকায় ছয়ফুল্লাকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান চেয়ারম্যান আমিনুল ইসলাম তুষার বিনা প্রতিদ্বন্দ্বিতায় আবারও নির্বাচিত হয়েছেন। এছাড়াও ইউনিয়নের ৯টি ওয়ার্ডে ৯জন সদস্য ও ৩ জন সংরক্ষিত নারী সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তারা সবাই আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ছিলেন।

জেলা নির্বাচন কার্যালয় সূত্র জানায়, তৃতীয় ধাপে ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর, নবীনগর ও সরাইল- এই তিন উপজেলার ৩৩টি ইউপিতে নির্বাচন হবে ২৮ নভেম্বর। এরমধ্যে বাঞ্ছারামপুর উপজেলার ১২টি ইউনিয়নের মধ্যে ৮জন ও নবীনগরের একটি ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তবে ভোট গ্রহণ হবে ৩২টি ইউপিতে। সকল প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় বাঞ্ছারামপুর উপজেলার ছয়ফুল্লাকান্দি ইউপিতে ভোট হচ্ছে না।

Facebook Comments Box

Posted ৭:০৮ পিএম | মঙ্গলবার, ১৬ নভেম্বর ২০২১

The Daily Sarod |