শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

বাঞ্ছারামপুরের ইউএনও হিসেবে যোগ দিচ্ছেন একি মিত্র চাকমা

জ্যেষ্ঠ প্রতিবেদক   প্রিন্ট
বুধবার, ১৩ এপ্রিল ২০২২   সর্বশেষ আপডেট : 3:10 am

বাঞ্ছারামপুরের ইউএনও হিসেবে যোগ দিচ্ছেন একি মিত্র চাকমা

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগ দিচ্ছেন একি মিত্র চাকমা। মঙ্গলবার চট্রগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ের অতিরিক্ত বিভাগীয় কমিশনার ড. প্রকাশ কান্তি চৌধুরী সাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই আদেশ জারি করা হয়।

তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা শামসাদ বেগমের স্থলাভিষিক্ত হচ্ছেন। এরআগে, গত ২ মার্চ এক প্রজ্ঞাপনে সৈয়দা শামসাদ বেগমকে ফেনী জেলার পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে বদলী করে বিভাগীয় কমিশনারের কার্যালয়।

৩৪ ব্যাচের বিসিএস কর্মকর্তা একি মিত্র চাকমা ইতিপূর্বে চাঁদপুর জেলার কচুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তিনি পদোন্নতি পেলে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করেন। গত ১৪ ফেব্রুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে একি মিত্র চাকমাকে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে পদায়নের জন্য চট্রগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করে। পরে বিভাগীয় কার্যালয় তাকে বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে পদায়ন করেন।

Facebook Comments Box

Posted ৩:১০ এএম | বুধবার, ১৩ এপ্রিল ২০২২

The Daily Sarod |