https://www.jac-recruitment.sg/?source=google.com
শিরোনাম
আড়াই বছর ধরে শিক্ষকের স্বামীর ‘নগদে’ শিক্ষার্থীর উপবৃত্তির টাকা! নিশাত হত্যা মামলায় দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন ফুটবল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের সূচি প্রকাশ ইরানে তীব্র মার্কিন হামলা, বিভিন্ন জায়গায় বিস্ফোরণ সংবিধানে ফিরলো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কসবায় ব্যাংক কর্মকর্তা হত্যাকারীদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন নিবন্ধিত নিউজ পোর্টালগুলোতে সরকারি বিজ্ঞাপন চালুর দাবি ব্রাহ্মণবাড়িয়ায় মাছের ড্রামে করে পাচার হচ্ছিল অর্ধকোটি টাকার ভারতীয় শাড়ি ইরানের সঙ্গে যুদ্ধবিরতি শেষ: ডোনাল্ড ট্রাম্প আখাউড়া স্থলবন্দরে আশানুরূপ বাড়েনি রপ্তানি আয়, কমেছে রাজস্বও

বড়াইল হোসাইনিয়া উচ্চ বিদ্যালয়ে শিক্ষকদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

নবীনগর উপজেলা প্রতিনিধি   প্রিন্ট
বৃহস্পতিবার, ০৯ জানুয়ারি ২০২৫   সর্বশেষ আপডেট : 11:30 pm

বড়াইল হোসাইনিয়া উচ্চ বিদ্যালয়ে শিক্ষকদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বড়াইল হোসাইনিয়া উচ্চ বিদ্যালয়ের সদ্য অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ও ইত:পূর্বে অবসর গ্রহণকারী তিনজন সিনিয়র শিক্ষকগণের বিদায় উপলক্ষে এক বর্নাঢ্য অনুষ্টানমালার আয়োজন করে স্কুলের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার দুপুরে স্কুলের প্রাঙ্গনে অনুষ্ঠিত এই আয়োজনে সংবর্ধনা দেয়া হয় বিদায়ী প্রধান শিক্ষক মোহাম্মদ আলমগীর,সিনিয়র শিক্ষক হেফজুল করিম, সিনিয়র শিক্ষক আলহাজ্ব সিদ্দিকুর রহমান,সিনিয়র শিক্ষক এস এম আবুল কালাম,সিনিয়র শিক্ষক মো.ইউসুফ আলী (মৌলভী)।সংবর্ধনা অনুষ্টানে অসুস্থতার কারনে সিনিয়র শিক্ষক আলহাজ্ব সিদ্দিকুর রহমান এবং সিনিয়র শিক্ষক মো.ইউসুফ আলী (মৌলভী) উপস্থিত থাকতে পারেননি।তবে উপস্থিত শিক্ষকরা সংবর্ধনা সভায় যোগ দিয়ে তাদের প্রতিক্রিয়ায় আবেগ আপ্লুত হয়ে পড়েন।প্রাক্তন শিক্ষার্থীদের পক্ষ থেকে বিদায়ী শিক্ষকদের উদ্যেশে্য মানপত্র পাঠ করা হয় এবং কিছু উপহার সামগ্রী প্রদান করা হয়।

বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) কেন্দ্রীয় নেতা সায়েদুল হক সাঈদ এর সভাপতিত্বে এবং ডা:আলী আযম ও মুসলেহ উদ্দিন দুলালের পরিচালনায় অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কসবা সরকারী উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত  প্রধান শিক্ষক সায়েদুজ্জামান, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের অধ্যাপক ডা.মো: রুহুল আমীন,আশুগঞ্জ ফিরোজ মিয়া ডিগ্রী কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মজিবুর রহমান জিন্নাহ,চিনাইর বঙ্গবন্ধু কলেজের সহকারী অধ্যাপক আশরাফুল ইসলাম,বড়াইল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান,ই্উনিয়ন বিএনপির সভাপতি খন্দকার আবুল বাশার,নাজির ভুইয়া হাই স্কুলের শিক্ষক নান্নু মাস্টার,পিটিআই এর অবসরপ্রাপ্ত ইন্সপেক্টর আবদুল আওয়াল কামাল,চিলোকুট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গির আলম,অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোজাম্মেল হক,বড়াইল হোসাইনিয়া উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আসাদুজ্জামান লিটন,ব্রাহ্মণবাড়িয়া জজ কোর্টের অ্যাডভোকেট নাদিরুজ্জামান,নবীনগর সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মঈন উদ্দিন,শেখ শাওয়াল উদ্দিন,মোহাম্মদ মনির হোসেন প্রমুখ।

সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন নিয়াজ মুহম্মদ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক লুৎফর রহমান,শাখাওয়াৎ মুন,বাসুদেব উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোশারফ হোসেন,মো:খলিলুর রহমান ।

Facebook Comments Box

Posted ১১:৩০ পিএম | বৃহস্পতিবার, ০৯ জানুয়ারি ২০২৫

dainiksarod |