জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রিন্ট
মঙ্গলবার, ১০ মে ২০২২
সর্বশেষ আপডেট : 8:26 pm
দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ঢাকার মহাপরিচালক মো. আতিকুল হক বলেছেন, বজ্রপাতে জানমালের ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে সরকার ইতিমধ্যেই বিভিন্ন স্থানে অত্যাধুনিক টাওয়ার স্থাপনের বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে। এই কার্যক্রম পুরোপুরি বাস্তবায়িত হলে বজ্রপাতে মৃত্যুর সংখ্যা অনেকাংশে কমে আসবে।
তিনি মঙ্গলবার (১০ মে) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের দুর্যোগ বিষয়ক আর্দেশাবলী ২০১৯ অবহিতকরণ প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
এসময় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ঢাকার মহাপরিচালক মো. আতিকুল হক বলেন, বর্তমান সরকার দুর্যোগ মোকাবেলায় নানা কার্যকরী পদক্ষেপ বাস্তবায়ন করেছে। এরই প্রেক্ষিতে দেশ এখন যেকোন ধরণের দুর্যোগ মোকাবেলায় আগের চেয়ে অনেক বেশী সক্ষম।
তিনি আরো বলেন, দুর্যোগ মোকাবেলায় জনসাধারণকে সচেতন করতে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সদস্যদের তাদের উপর অর্পিত দায়িত্ব সম্পর্কে সম্মুখ জ্ঞান রেখে এগোতে হবে। তাই দুর্যোগ ও পরবর্তী সময় মোকাবেলায় নানা করণীয় বিষয়ে প্রত্যেক সদস্যকে দায়িত্বশীলতার সাথে কাজ করতে হবে। সকলের সম্মিলিত সচেতন ভূমিকার মাধ্যমেই যেকোন ধরণের দুর্যোগে ক্ষয়ক্ষতির পরিমাণ কমিয়ে আনা সম্ভব।
এছাড়াও তিনি কর্মশালার প্রশিক্ষাণার্থীদের তাদের করনীয় বিষয়ে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মো. শাহগীর আলমের সভাপতিত্বে কর্মশালায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আশরাফ আহমেদ রাসেল, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আমিনুল ইসলাম, পৌর সভার প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল কুদ্দূস, চেম্বার অব কমার্সের সভাপতি মো. আজিজুল হক ও ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি রিয়াজউদ্দিন জামি প্রমূখ।
Posted ৮:২৬ পিএম | মঙ্গলবার, ১০ মে ২০২২
The Daily Sarod | Pijush Kanti Acharya