স্টাফ রিপোর্টার
প্রিন্ট
শনিবার, ২৬ মার্চ ২০২২
সর্বশেষ আপডেট : 9:41 pm
বাংলাদেশ সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি কামরুল হোসেন মোল্লা বলেছেন, স্বাধীন দেশের স্বপ্নদ্রষ্টা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিল- স্বাধীন বাংলাদেশে স্বাধীন বিচার ব্যবস্থা থাকলে বিচার প্রার্থীরা স্বল্পব্যয়ে স্বল্পসময়ে বিচার পাবে। বিচারকরা যেন স্বাধীন ভাবে কাজ করতে পারেন সেটিও তিনি নিশ্চিত করতে চেয়েছেন।
শনিবার (২৬ মার্চ) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সম্মেলন কক্ষে স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন, কর্ম ও বাংলাদেশের স্বাধীনতা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
ব্রাহ্মণবাড়িয়া জেলা ও দায়েরা জজ বেগম শারমীন নিগার এর সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে অন্যান্যের মধ্যে বক্তৃতার করেন চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মাসুদ পারভেজ, যুগ্ম জেলা ও দায়েরা জজ নজরুল ইসলাম,অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মো. রুহুল আমীন।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন কর্ম ও বাংলাদেশের স্বাধীনতা শীর্ষক সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের বিচারক শাহাদাত হোসেন ও সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আফরিন আহমেদ হ্যাপী।
এসময় বিচারপতি কামরুল হোসেন মোল্লা বলেন, বঙ্গবন্ধু বিচার নির্বাহী বিভাগ থেকে পৃথক হবে তাও তিনি বিশ্বাস করতেন। ১৯৭২ সালের ৪নভেম্বর সংবিধান গৃহীত হবার দিন এবং ১৯৭২ সালের ১৮ ডিসেম্বর বাংলাদেশ সুপ্রীম কোর্ট উদ্বোধন কালে তিনি এসব কথা স্পষ্ট করেছিলেন। ১৯৭৫ সালের ২৫ জানুয়ারী সংসদের সংবিধানে চতুর্থ সংশোধনীর বিলের আলোচানায় তিনি বিদ্যমান বিচার ব্যবস্থার পরিবর্তন করে এমন এক বিচার ব্যবস্থার প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন, যেখানে মানুষ দ্রুত বিচার পাবে।
তিনি বলেন, বাংলাদেশের প্রধান বিচারপতি দ্বায়িত্ব গ্রহণের পর মামলার জট নিরশনের ক্ষেত্রে সময়োপযোগী পদক্ষেপ গ্রহন করেছেন। তিনি আরও বলেন, ‘এখন আমাদের দ্বায়িত্ব হচ্ছে বঙ্গবন্ধুর অসমাপ্ত স্বপ্ন বাস্তবায়নে সচেষ্ট হওয়া’।
Posted ৯:৪১ পিএম | শনিবার, ২৬ মার্চ ২০২২
The Daily Sarod | Pijush Kanti Acharya