শিরোনাম
আশুগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি সেলিম পারভেজ, সাধারণ সম্পাদক আল মামুন ‘সেবার লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া’র পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত গভীর রাতে ছাত্রলীগ নেতা গ্রেফতার কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের লকডাউন কর্মসূচিকে ঘিরে ড্রোন-মোটরসাইকেল নিয়ে পুলিশের বিশেষ মহড়া ৫ বছরে ৫০০ কিলোমিটার এক্সপ্রেসওয়ে নির্মাণ করবে সরকার অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ

ফেসবুক গ্রুপে ভুয়া খবর পোষ্ট দিলে স্বয়ংক্রিয় ভাবে যাবে মুছে

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
সোমবার, ১৪ মার্চ ২০২২   সর্বশেষ আপডেট : 10:36 pm

ফেসবুক গ্রুপে ভুয়া খবর পোষ্ট দিলে স্বয়ংক্রিয় ভাবে যাবে মুছে

জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবার গ্রুপের জন্য গুরুত্বপূর্ণ একটি টুল নিয়ে আসছে। এর সংস্থার পক্ষ থেকে বলা হচ্ছে, নতুন এই টুল গ্রুপে ভুয়া খবর আটকাতে সাহায্য করবে। নতুন এই টুল সব গ্রুপেই নজরদারির কাজ করবে। সেই গ্রুপ থেকে স্বয়ংক্রিয় ভাবে ভুয়া খবর ডিলিট করবে নিজে থেকেই। বিশ্বব্যাপী যত ফেসবুক গ্রুপ রয়েছে সব গ্রুপেই এই প্রযুক্তি কাজে লাগানো হবে।

পুরো বিষয়টি আর্টিফিসিয়ল ইন্টেলিজেন্সনির্ভর। বর্তমানে ফেসবুকে যত গ্রুপ রয়েছে এবং ভবিষ্যতে যত গ্রুপ খোলা হবে সবগুলোতেই নজরদারি চালাবে ফেসবুক। এর ফলে কোনো গ্রুপে যদি কোনো মেম্বার বা গ্রুপ অ্যাডমিন ভুয়া পোস্ট করেন তাহলে সঙ্গে সঙ্গে সেই পোস্ট ডিলিট করবে ফেসবুকের ওই বিশেষ টুল।

এ বিষয়ে ফেসবুক অ্যাপের কমিউনিটি ভাইস প্রেসিডেন্ট মারিয়া স্মিথ একটি ব্লগ পোস্টে বলেন, প্রতিটি গ্রুপের অ্যাডমিনরা সফটওয়্যার অটোমেটিক মডারেশন সুবিধা ব্যবহার করতে পারেন। পুরোটাই নির্ভর করবে এটি গ্রুপ অ্যাডমিনের ওপর। গ্রুপ অ্যাডমিন চাইলে সেই সুবিধা নিতে পারেন, এমনকি কেউ না চাইলে সেই অপশন নাও চালু রাখতে পারেন।

Facebook Comments Box

Posted ১০:৩৬ পিএম | সোমবার, ১৪ মার্চ ২০২২

The Daily Sarod |