শিরোনাম

ফেরদৌসের ভারতীয় ভিসা বাতিল, হয়েছেন কালো তালিকাভুক্তও

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০১৯   সর্বশেষ আপডেট : 10:30 pm

ফেরদৌসের ভারতীয় ভিসা বাতিল, হয়েছেন কালো তালিকাভুক্তও

বাংলাদেশের অভিনয় শিল্পী ফেরদৌস আহমেদের ভিসা বাতিল করে দেশে ফেরার নির্দেশ দিয়েছে ভারত। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাঁকে কালো তালিকাভুক্ত করেছে। লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারে অংশ নেওয়ায় ফেরদৌসের ভিসা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে ভারত।

ওপার বাংলার অসংখ্য ছবিতে অভিনয় করে পেয়েছেন খ্যাতি ও সুনাম। কিন্তু এবার জড়িয়ে গেলেন বিতর্কে।

এ মাসেই ভারতের লোকসভা নির্বাচন। প্রচারণায় ঘাম ঝরাচ্ছেন পশ্চিমবঙ্গের প্রার্থীরা। অনেক প্রার্থী ভোটের প্রচারে চলচ্চিত্র তারকাদের সঙ্গে নিচ্ছেন।

গত রোববার (১৪ এপ্রিল) ফেরদৌস পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুরের হেমতাবাদ ও করণদিঘিতে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কানাইলাল আগরওয়ালের সমর্থনে প্রচারণায় অংশ নেন ফেরদৌস। আর তার এই অংশগ্রহণ নিয়ে শুরু হয়ে যায় তুমুল বিতর্ক।

বিরোধী দল বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, নির্বাচনী প্রচারণায় ফেরদৌসের অংশগ্রহণ নির্বাচনী নীতিমালাবহির্ভূত। কোনো বিদেশি অভিনয়শিল্পী ভারতের নির্বাচনে প্রচারণা চালাতে পারেন না। এ অভিযোগের পরই দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘটনার তদন্ত শুরু করে।

ভারতীয় গণমাধ্যম বলেছে, নির্বাচনী প্রচারণায় ফেরদৌসের অংশগ্রহণের বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ভারতে বাংলাদেশ ডেপুটি হাইকমিশন অবিলম্বে বাংলাদেশে ফেরার নির্দেশ দিয়েছে ফেরদৌসকে। তাদের চোখে ফেরদৌসের এমন কর্মকাণ্ড বিধিবহির্ভূত মনে হয়েছে।

 

Facebook Comments Box

Posted ১০:৩০ পিএম | মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০১৯

The Daily Sarod |