শিরোনাম
আশুগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি সেলিম পারভেজ, সাধারণ সম্পাদক আল মামুন ‘সেবার লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া’র পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত গভীর রাতে ছাত্রলীগ নেতা গ্রেফতার কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের লকডাউন কর্মসূচিকে ঘিরে ড্রোন-মোটরসাইকেল নিয়ে পুলিশের বিশেষ মহড়া ৫ বছরে ৫০০ কিলোমিটার এক্সপ্রেসওয়ে নির্মাণ করবে সরকার অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ

ফিনল্যান্ডে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দিল রাশিয়া

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
শনিবার, ১৪ মে ২০২২   সর্বশেষ আপডেট : 9:39 pm

ফিনল্যান্ডে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দিল রাশিয়া

ফিনল্যান্ডে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দিয়েছে রাশিয়া। বার্তা সংস্থা এএফপিকে এই তথ্য জানিয়েছে, দেশটির জাতীয় গ্রিডের একজন সিনিয়র কর্মকর্তা। শনিবার (১৪ মে) বিবিসির লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

এর আগে রাশিয়ার বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান ‘রাও (আরএও) নর্ডিক’ ফিনল্যান্ডে বিদ্যুৎ সরবরাহ বন্ধের হুমকি দিয়েছিল। হুশিয়ারির একদিন পরে রাশিয়া এই পদক্ষেপ নিলো।

বছরের পর বছর ধরে আরএও রাশিয়া থেকে বিদ্যুৎ কিনে ফিনল্যান্ডে সরবরাহ করে আসছে। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়েছে, ৬ মের পর থেকে ফিনল্যান্ড বিদ্যুতের পাওনা পরিশোধ করছে না। তাই বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে।

এদিকে ফিনল্যান্ডের বিদ্যুৎ সরবরাহের সঙ্গে যুক্ত একজন অপারেটর জানান, রাশিয়া দেশটির বিদ্যুতের সামান্য অংশ সরবরাহ করে থাকে, যা বিকল্প উৎস থেকে জোগান দেওয়া হবে।

Facebook Comments Box

Posted ৯:৩৯ পিএম | শনিবার, ১৪ মে ২০২২

The Daily Sarod |