শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

প্রয়াত ৭ চেয়ারম্যানের কবর জিয়ারতে নবনির্বাচিত চেয়ারম্যান আনোয়ার চৌধুরী

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
শনিবার, ০১ জানুয়ারি ২০২২   সর্বশেষ আপডেট : 7:27 pm

প্রয়াত ৭ চেয়ারম্যানের কবর জিয়ারতে নবনির্বাচিত চেয়ারম্যান আনোয়ার চৌধুরী

জনসেবা উদ্দেশ্যে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চম্পকনগর ইউনিয়নের চেয়ারম্যান হওয়ার ইচ্ছে ছিল আনোয়ার হোসেন চৌধুরীর। বিগত তিনটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে সামান্য ভোটের ব্যবধানে পরাজিত হলেও অবশেষে চারবারের মাথায় চেয়ারম্যান পদে জয়লাভ করছেন৷ গত ২৬ ডিসেম্বর ইউপি নির্বাচনে জয়লাভ করার পর ইউনিয়নের প্রয়াত ৭জন চেয়ারম্যানের কবর জিয়ারত করেছেন তিনি। শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত তিনি কবর জিয়ারতে যান। এসময় তার ছেলে রানা চৌধুরী ও মেয়ের জামাতা সাগর খন্দকার সহ দলীয় কর্মী সমর্থকরা ছিলেন।

প্রয়াত সাবেক চেয়ারম্যানরা হলেন, মরহুম নান্নু মিয়া চৌধুরী, মরহুম আসম উদ্দিন, মরহুম আব্দুল বাছির, মরহুম আক্তার হোসেন, মরহুম মনা মিয়া চৌধুরী, মরহুম আব্দুর রহমান (রহম আলী ও মরহুম মিজান ভূইয়া।

কবর জিয়ারত শেষে বাদ আসর চম্পকনগর বাজারে প্রয়াত চেয়ারম্যানদের রূহের মাগফেরাত কামনা দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিলে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

এসময় নবনির্বাচিত চেয়ারম্যান আনোয়ার হোসেন চৌধুরী বলেন, আমার ইউনিয়নে সাড়ে ১১হাজার ভোট আছে৷ আমি মনে করি ইউনিয়নের সব ভোটারের ভোটে জয়লাভ করেছি।

তিনি বলেন, বিগত নির্বাচন গুলোতে আমি সামান্য ভোটে পরাজিত হই। এবারের নির্বাচন ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সাংসদ ও গণমানুষের নেতা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপির প্রচেষ্টায় সুষ্ঠু হয়েছে। তাই আমি নির্বাচিত হতে পেরেছি। আমি চাই ইউনিয়নের সবাইকে নিয়ে একটি সুন্দর ইউনিয়ন পরিষদ গঠন করতে। আপনারা আমাকে সহযোগিতার হাত বাড়িতে দিবেন।

Facebook Comments Box

Posted ৭:২৭ পিএম | শনিবার, ০১ জানুয়ারি ২০২২

The Daily Sarod |