শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

প্রয়াত হুমায়ন কবীর ছিলেন জনবান্ধব মানুষ: মোকতাদির চৌধুরী এমপি

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
বুধবার, ২৭ অক্টোবর ২০২১   সর্বশেষ আপডেট : 11:25 pm

প্রয়াত হুমায়ন কবীর ছিলেন জনবান্ধব মানুষ: মোকতাদির চৌধুরী এমপি

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা র. আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি বলেছেন, প্রয়াত হুমায়ন কবীর ছিলেন জনবান্ধব মানুষ। তিনি ধনী গরীব আবাল বৃদ্ধবনিতার সমব্যতি হওয়ার চেষ্টা করেছেন। তিনি মানুষের সাথে সম্পর্ক গড়ার ক্ষেত্রে ব্যতিক্রমী ছিলেন। তিনি ছিলেন আমার সহযোদ্ধা। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠার মাধ্যমে শিক্ষার প্রসারে অবদান রেখে গেছেন তিনি। দেশ ও মানুষের প্রতি উনার অবদান অপরিসীম। তিনি জয়বাংলার লোক ছিলেন, জয়বাংলা প্যানেল থেকে নির্বাচন করেছেন।

মোকতাদির চৌধুরী এমপি সকলকে আলহাজ্ব এড. হুমায়ুন কবীরের রূহের মাগফেরাত কামনায় দোয়া করার আহবান জানান।

বুধবার (২৭ অক্টোবর) বিকেলে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের সুর সম্রাট দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গণে হুমায়ুন-নায়ার ফাউন্ডেশনের আয়োজনে সাবেক উপমন্ত্রী জননন্দিত নেতা আলহাজ্ব এড. হুমায়ুন কবীরের ২য় মৃত্যুবার্ষিকীর আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা মেয়র ও হুমায়ুন- নায়ার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মিসেস নায়ার কবীরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খাঁন, পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আল-মামুন সরকার, সদর উপজেলা চেয়ারম্যান লায়ন ফিরোজুর রহমান ওলিও, বিজয়নগর উপজেলা পরিষদ চেয়ারম্যান নাছিমা মুকাই আলী, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি রিয়াজউদ্দিন জামি, ব্রাহ্মণবাড়িয়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি আলহাজ্ব আজিজুল হক প্রমুখ।

সাংবাদিক আল আমীন শাহীন ও নজরুল ইসলাম শাহজাদা’র সঞ্চালনায় অনুষ্ঠানে পরিবারের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করে বক্তব্য রাখেন মরহুমের ছোট ভাই ফারুক আহম্মেদ ও সেলিম কবির।

আলহাজ্ব এড. হুমায়ুন কবীরের স্মৃতি চারণ করে শ্রদ্ধা নিবেদন করে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্ট ইউনিটের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াহিদ খান লাভলু, সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আলহাজ্ব আবু হোরায়রাহ্।

স্বাগত বক্তব্য রাখেন আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সোপানুল ইসলাম সোপান।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার ইয়ামিন হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোজাম্মেল হোসেন রেজা, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব এড. লোকমান হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা মুজিব, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি মজিবুর রহমান বাবুল, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম ভূইয়া, সাধারণ সম্পাদক এম এ এইচ মাহবুব আলম, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলামসহ বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ।

অনুষ্ঠান শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন পৌরসভা মসজিদের পেশ ইমাম হাফেজ মোরশেদ কামাল এবং দোয়া পরিচালনা করেন পাইকপাড়া জামে মসজিদের পেশ ইমাম মুফতি হাদায়েতুল্লাহ নূর।

Facebook Comments Box

Posted ১০:৪০ পিএম | বুধবার, ২৭ অক্টোবর ২০২১

The Daily Sarod |