জৈষ্ঠ্য প্রতিবেদক
প্রিন্ট
বৃহস্পতিবার, ০৮ জুলাই ২০২১
সর্বশেষ আপডেট : 9:20 pm
২০২০সালের প্রথম দিক থেকেই করোনা ভাইরাসের মহামারীর থাবা বাংলাদেশে ছড়িয়ে পড়ে। এসময় করোনার সংক্রমণ এড়াতে কোরবানির ঈদের পশু ক্রয়-বিক্রয়ে জন্য সরকারি নির্দেশনা অনুযায়ী সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পেইজ ও গ্রুপ খুলে প্রতিটি জেলা প্রাণী সম্পদ বিভাগ। সেই সময় ‘ব্রাহ্মণবাড়িয়া অনলাইন কুরবানীর পশুর হাট’ নামে একটি ফেসবুক গ্রুপ চালু করে প্রাণী সম্পদ অধিদপ্তর। সেই গ্রুপে জেলার বিভিন্ন উপজেলা থেকে গরু, খাসি, মহিষসহ কুরবানির যোগ্য পশু গুলো বিক্রয়ের পোষ্ট দেওয়া হয়। গত বছরের ন্যায় এবছরও সেই গ্রুপটির কার্যক্রম অব্যাহত রেখেছে জেলা প্রাণী সম্পদ অধিদপ্তর।
কিন্তু এই বছর গ্রুপটি চলছে যেনতেন ভাবে। কুরবানির পশু ছাড়াও গত কিছুদিন যাবত এই গ্রুপে পশু ক্রয়-বিক্রয়ের সাথে সংশ্লিষ্টতা নেই, এমন পোষ্ট দেওয়া হচ্ছে। বুধবার সরকারি নির্দেশনা অনুযায়ী করা এই গ্রুপে দেখা যায় লকডাউনের বিরোধিতা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সাবেক ভিপি ও ছাত্র অধিকার পরিষদের নেতা নুরুল হকের পেইজ থেকে একটি ভিডিও পোষ্ট দেওয়া হয়েছে। গ্রুপে পোষ্টটি করেন Md Noman Taj নামের একটি ফেসবুক আইডি থেকে। সরকারি কার্যালয়ের একটি গ্রুপে কিভাবে সরকার ও লকডাউন বিরোধী পোষ্ট এপ্রোভ করা হয়, এনিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় উঠে।
এবিষয়ে জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. এবিএম সাইফুজ্জামান বলেন, গত কুরবানির ঈদ থেকে পশু ক্রয়-বিক্রয়ের সুবিধার্থে ফেসবুকের এই গ্রুপটি চালু করা হয়েছে। লকডাউন বিরোধী পোষ্ট দেওয়ার বিষয়টি আমি অবগত নয়। এই গ্রুপটি দেখেন নাসিরনগর ইন্সটিটিউট অব লাইভস্টোক সাইন্স এন্ড টেকনোলজির ইন্সট্রাক্টর ভ্যাটেনারী সার্জন ডা. নূরে-আলম।
এই বিষয়ে ভ্যাটেনারী সার্জন ডা. নূরে-আলম বলেন, আমাদের গ্রুপে পোষ্ট এপ্রোভের সুযোগ নাই। এপ্রোভ সিস্টেম চালু এখনই করা হচ্ছে। লকডাউন বিরোধী পোষ্টটি এখন মুছে দেওয়া হচ্ছে ও যিনি পোষ্ট দিয়েছেন তাকে ব্লক করে দেওয়া হবে। পোষ্ট এপ্রোভের বিষয়ে সতর্ক থাকতে গ্রুপের অন্যান্য এডমিন ও মডারেটরদের বলে দেওয়া হবে।
Posted ৯:২০ পিএম | বৃহস্পতিবার, ০৮ জুলাই ২০২১
The Daily Sarod | Pijush Kanti Acharya