স্টাফ রিপোর্টার
প্রিন্ট
শনিবার, ০৬ নভেম্বর ২০২১
সর্বশেষ আপডেট : 1:07 am
ব্রাহ্মণবাড়িয়ার প্রবীণ সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও শিল্পকলা একাডেমি পদকপ্রাপ্ত আলোকচিত্রী প্রাণতোষ চৌধুরী আর নেই।
শুক্রবার দিবাগত রাত সাড়ে ১০ টায় জেলা শহরের পূর্ব পাইকপাড়াস্থ নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর। প্রাণতোষ চৌধুরীর মহাপ্রয়াণে শহরে শোকের ছায়া নেমে এসেছে।
প্রাণতোষ চৌধুরী স্ত্রী ৪ কন্যা ও দুই পুত্র সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
সুর সম্রাট দি আলাউদ্দিন সংগীতাঙ্গনের সাধারণ সম্পাদক সাংবাদিক মনজুরুল আলম তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার সকাল ১১ টায় শহরের পূর্ব মেড্ডা শ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন করা হবে।
Posted ১:০৭ এএম | শনিবার, ০৬ নভেম্বর ২০২১
The Daily Sarod | Pijush Kanti Acharya