শিরোনাম
আশুগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি সেলিম পারভেজ, সাধারণ সম্পাদক আল মামুন ‘সেবার লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া’র পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত গভীর রাতে ছাত্রলীগ নেতা গ্রেফতার কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের লকডাউন কর্মসূচিকে ঘিরে ড্রোন-মোটরসাইকেল নিয়ে পুলিশের বিশেষ মহড়া ৫ বছরে ৫০০ কিলোমিটার এক্সপ্রেসওয়ে নির্মাণ করবে সরকার অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফরে অংশ নিচ্ছেন ডা. আশীষ কুমার চক্রবর্ত্তী

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
বুধবার, ২১ সেপ্টেম্বর ২০২২   সর্বশেষ আপডেট : 10:21 pm

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফরে অংশ নিচ্ছেন ডা. আশীষ কুমার চক্রবর্ত্তী

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমেরিকা সফরে গেলেন রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্ত্তী।  বাংলাদেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই এর প্রতিনিধি দলের সদস্য হিসেবে তিনি ৮ (আট) দিনের সফরে যুক্তরাষ্ট্র যাচ্ছেন। আগামী ২৩, ২৪, ২৫ সেপ্টেম্বর নিউ ইয়র্কে অনুষ্ঠিতব্য বাংলাদেশ ইমিগ্রেন্ট ডে ও ট্রেড ফেয়ার ২০২২ এবং আমেরিকা-বাংলাদেশ সম্পর্কের ৫০ বছর উদযাপন অনুষ্ঠানে যোগদান করবেন তিনি।

এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাজ্যের রানী এলিজাবেথ-২ এর অন্তস্টিক্রিয়া সম্পন্নের পরে আমিরেকায় পৌঁছেছেন। বৃহস্পতিবার (২২শে সেপ্টেম্বর) ডা. আশীষ কাতার এয়ারলাইন্সে বিমানযোগে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন। আগামী ৩০শে সেপ্টেম্বর তাঁর দেশে ফেরার কথা রয়েছে।

ডা. আশীষ সরাইল অন্নদা সরকারী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, ঢাকার নটর ডেম কলেজ থেকে এইচএসসি এবং কুমিল্লা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করে ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী মিশন হাসপাতাল এ চীফ মেডিকেল অফিসার হিসেবে কর্মরত ছিলেন।

পরবর্তীতে ঢাকার আয়েশা মেমোরিয়াল হাসপাতালে ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্বগ্রহণ করে অল্পদিনেই রাজধানীসহ সারাদেশে আধুনিক চিকিৎসা ব্যবস্থায় গুরুত্বপূর্ন অবদান রাখেন। হাসপাতাল ব্যবস্থাপনায় তিনি জাপান, তাইওয়ান, মালয়েশিয়া, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া ও ভারতে সরকারী ও বেসরকারী পর্যায়ে উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করেন।

সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়ার জনগণের মানসম্মত স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষ্যে শহরের প্রাণকেন্দ্র পুরাতন জেল রোডে ইউনিভার্সেল মেডিকেল সার্ভিসেস লিমিটেড নামক আধুনিক চিকিৎসা সরঞ্জাম সম্বলিত মেডিকেল সেন্টার  চালু করেন, যেখানে ব্রাহ্মণবাড়িয়াবাসী একই মূল্যে উন্নত স্বাস্থ্যসেবা পাবেন।

ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তান ডা. আশীষ কুমার চক্রবর্ত্তী সরাইল উপজেলার উচালিয়াপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম আশুতোষ চক্রবর্ত্তী, মাতা পুস্পা চক্রবর্ত্তী।

বিগত ১০ বছর যাবৎ সরাইল ও আশুগঞ্জ উপজেলার উল্লেখযোগ্য স্কুলসমূহের মেধাবী শিক্ষার্থীদের মাঝে আশুতোষ চক্রবর্ত্তী স্মারক শিক্ষাবৃত্তি প্রদান করে আসছেন। এছাড়াও তিনি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও সমাজকল্যাণমূলক কর্মকান্ডে দীর্ঘদিন যাবৎ ব্যাপকভাবে সম্পৃক্ত রয়েছেন।

ডা. আশীষ কুমার চক্রবর্ত্তী ঢাকা বোট ক্লাব লিমিটেড এর আজীবন সদস্য। এছাড়া তিনি সদস্য পদে রয়েছেন এফবিসিসিআই, ভারত-বাংলাদেশ চেম্বার (IBCCI), ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশীপ ক্লাব (IBFC), ক্লাব নটরডেমিয়ান, কুমিল্লা মেডিকেল এলামনাই সোসাইটিতে। প্রধান উপদেষ্টা পদে রয়েছেন শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্মৃতি সংসদ ও গুণীজন সংবর্ধনা পরিষদ, ব্রাহ্মণবাড়িয়া, প্রধান পৃষ্ঠপোষক হিসেবে আছেন মুক্তমঞ্চ সাংস্কৃতিক গোষ্ঠী, সরাইল, ব্রাহ্মণবাড়িয়া, উপদেষ্টা পদে আছেন নিউজ ব্রডকাস্টার্স এসোসিয়েশন (NBA), সিনিয়র উপদেষ্টা পদে আছেন স্বেচ্ছাসেবী মেডিক্যাল ছাত্র-ছাত্রীদের সংগঠন মেডিসিন ক্লাব, সদস্য সচিবের দায়িত্ব পালন করছেন আশুতোষ চক্রবর্ত্তী স্মারক শিক্ষাবৃত্তি, সরাইল, প্রধান উদ্যোক্তা গরবিনী মা সম্মাননা, সভাপতি পদে আছেন ফুটবল ক্লাব ব্রাহ্মণবাড়িয়া (FC Brahmanbaria)।

ব্যক্তিজীবনে ডা. আশীষ এক পুত্রসন্তানের জনক, তাঁর স্ত্রী নীতা চক্রবর্ত্তী একজন গৃহিণী। ছয় বোনের একমাত্র ভাই ডা. আশীষের জন্য সকলের কাছে আশীর্বাদ কামনা করেছেন এবং শারদীয় দুর্গাপূজার অগ্রীম শুভেচ্ছা জানিয়েছেন।

Facebook Comments Box

Posted ১০:০৭ পিএম | বুধবার, ২১ সেপ্টেম্বর ২০২২

The Daily Sarod |