শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

প্রধানমন্ত্রীর জন্মদিনে কসবায় ১৫ হাজার করোনা টিকা প্রদান

কসবা প্রতিনিধি   প্রিন্ট
মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর ২০২১   সর্বশেষ আপডেট : 9:15 pm

প্রধানমন্ত্রীর জন্মদিনে কসবায় ১৫ হাজার করোনা টিকা প্রদান

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে ১৫ হাজার মানুষকে গণটিকা প্রদান করা হয়েছে। মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সকাল থেকে টিকা নিতে উৎসুক আগ্রহীদের উপচেপড়া ভীড় দেখা যায় গণটিকা কেন্দ্রগুলোতে। প্রতি কেন্দ্রে লোক সমাগম ছিলো প্রচুর। স্বাস্থ্যবিধির প্রতি কারো কোনো ভ্রুক্ষেপ ছিলোনা।

জানা যায়, প্রধানমন্ত্রীর জননেত্রী শেখ হাসিনার শুভ জন্মদিন উপলক্ষে মঙ্গলবার কসবা উপজেলার ১০ ইউনিয়ন ও ১টি পৌরসভার প্রায় ১৫ হাজার মানুষকে গণটিকা প্রদান করা হয়। প্রতি কেন্দ্রে ৪শ জনকে এই গণটিকা দেয়া হয়েছে। সকল টিকা কেন্দ্রেই ছিলো মানুষের উপচেপড়া ভীড়। হাজীপুর শহীদ স্মরনীকা উচ্চ বিদ্যাপীঠ গণটিকা কেন্দ্রে গিয়ে দেখা যায় ৪শ টিকার বিপরীতে অপেক্ষমান প্রায় ২ হাজারেরও অধিক মানুষ। প্রখর রোদে ঘাঁ ঘেঁষাঘেঁষি করে দাড়িয়ে অপেক্ষা করছে নারী পুরুষ।

টিকাকেন্দ্রের ভিতরে স্বাস্থ্যকর্মীদের সামনে অপেক্ষায় প্রায় শতাধিক মানুষ। টিকা শেষ হয়ে গেলে অধিকাংশ অপেক্ষমান মানুষ ফিরে যেতে হয়েছে।

উপজেলা স্বাস্থ ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অরুপ পাল বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রচেষ্টায় দেশের মানুষ সহজে টিকা গ্রহন করতে পারছে। তাঁর শুভজন্মদিনে গণটিকা কার্যক্রমে উজেলার প্রায় ১৫ হাজার মানুষ টিকা পেয়েছে। এই পর্যন্ত উপজেলার প্রায় ৮০ হাজার মানুষকে প্রথম এবং দ্বিতীয় ডোজ টিকা প্রদান করা হয়েছে।

Facebook Comments Box

Posted ৯:১৫ পিএম | মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর ২০২১

The Daily Sarod |