শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

প্রতিষ্ঠার ৪৮ বছর পর শহীদ মিনার নির্মিত হচ্ছে বিজয়নগরের সেই বিদ্যালয়ে

বিজয়নগর সংবাদদাতা   প্রিন্ট
মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারি ২০২২   সর্বশেষ আপডেট : 1:00 am

প্রতিষ্ঠার ৪৮ বছর পর শহীদ মিনার নির্মিত হচ্ছে বিজয়নগরের সেই বিদ্যালয়ে

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার একটি শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘ চার যুগ ধরে ক্ষুদে শিক্ষার্থী ও শিক্ষকরা প্রতিবছর ২১ ফেব্রুয়ারী মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শ্রদ্ধা নিবেদন করে আসছে অস্থায়ী শহীদ মিনার তৈরি করে। অস্থায়ী এই শহীদ মিনার তৈরি করা হতো কলাগাছ, বাঁশ ও রঙ্গিণ কাগজ দিয়ে।

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার হরষপুর ইউনিয়নে ১৯৭৩ সালে প্রতিষ্ঠিত হয় নিদারাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়। প্রতিষ্ঠার পর থেকে এ শিক্ষাপ্রতিষ্ঠানে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে নেই স্থায়ী শহীদ মিনার। প্রতিবছর অস্থায়ী শহীদ মিনারে ভাষা শহীদ ও সৈনিকদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে আসছে শিক্ষার্থী-শিক্ষকরা। বিদ্যালয়টির এমন চিত্রের খবর একাধিক গণমাধ্যমে প্রকাশিত হয়।

বিষয়টি নজরে আসে একটি ব্যবসা প্রতিষ্ঠানের। এরই ধারাবাহিকতায় চলতি বছরের ফেব্রুয়ারী মাসে বিদ্যালয়টিতে ‘ভাষার ভালোবাসায় চেতনার নির্মাণে, শহীদ মিনার হোক সকল শিক্ষা প্রাঙ্গণে’ এই স্লোগানকে সামনে রেখে একটি স্থায়ী শহীদ মিনার নির্মাণের উদ্যোগ গ্রহণ করেন প্রতিষ্ঠানটি। ফলে প্রতিষ্ঠার দীর্ঘ ৪৮ বছর পর নিদারাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নির্মিত হতে যাচ্ছে ভাষা শহীদদের স্মৃতিসম্বলিত দৃষ্টিনন্দন শহীদ মিনার। এই শহীদ মিনার নির্মাণে ব্যয় ধরা হয়েছে প্রায় ১লক্ষ ৫০ হাজার টাকা।

২১শে ফ্রেব্রুয়ারী সোমবার বিকালে নির্মিত হতে যাওয়া দৃষ্টিনন্দন শহীদ মিনারের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। ভিত্তিপ্রস্তর শেষে বিদ্যালয় প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা শিক্ষা কর্মকর্তা শাহেনেওয়াজ পারভীন এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এইচ ইরফান উদ্দিন আহমেদ।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি)  রাবেয়া আফসার সায়মা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহিনুর জাহান, মেট্টোসেম গ্রুপের হেড অব ব্রান্ড হুমায়ন মোর্শেদ খান, স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সারোয়ার রহমান ভূঞা, রির্সোস সেন্টারের প্রশিক্ষক আব্দুস ছাত্তার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুন নূর ও সাংবাদিক মৃণাল চৌধুরী প্রমুখ। আলোচনা সভা সঞ্চালনায় ছিলেন সাংবাদিক এস এম জহিরুল আলম চৌধুরী ( টিপু)।

Facebook Comments Box

Posted ১:০০ এএম | মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারি ২০২২

The Daily Sarod |