প্রকাশ্যে মোদিকে মিথ্যাবাদী বললেন বিশাল

অনলাইন ডেস্ক   প্রিন্ট
শুক্রবার, ০১ ফেব্রুয়ারি ২০১৯   সর্বশেষ আপডেট : 2:16 pm

প্রকাশ্যে মোদিকে মিথ্যাবাদী বললেন বিশাল

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ‘মিথ্যাবাদী’ বললেন বলিউডের জনপ্রিয় সংগীত পরিচালক বিশাল দাদলানি। একদম প্রকাশ্যেই এ মন্তব্য করলেন তিনি।

সম্প্রতি টুইটারে এ অভিযোগ তোলেন বিশাল। এর জবাবও দিচ্ছেন মোদির অনুসারীরা।

গুজরাটের একটি অনুষ্ঠানে নরেন্দ্র মোদি বলেন, “এনডিএ সরকারের আমলে কোনো ধর্ষককে ছাড়া হবে না। ৩ দিন কিংবা ৭ দিন কিংবা ১১ দিনের মাথায় বড়জোর ১ মাস- তার মধ্যেই শাস্তি পাবে ধর্ষকরা।”

কিন্তু, ধর্ষকদের শাস্তি দেওয়ার কথা উল্লেখ করে মোদি সরকার ‘মিথ্যা’ প্রচার করছেন বলে অভিযোগ করেন বিশাল।

তিনি প্রশ্ন ছুড়ে দেন, কোন ধর্ষককে ফাঁসি দেওয়া হয়েছে? মোদিকে তাদের নাম উল্লেখ করতে বলেন বিশাল। পাশাপাশি বলেন, “সেই ধর্ষকের ফাঁসির দিন, তারিখও দিয়ে প্রকাশ করুন দয়া করে।”

লোকসভা নির্বাচন সামনে। তাই বলে নিজেদের এইসব এজেন্ডা দিয়ে ভারতের নারীদের যন্ত্রণা কমাতে পারবেন না- বলেও মন্তব্য করেন বিশাল।

এ দিকে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টির সঙ্গে জড়িত বিশাল। ২০১৫ সালে দিল্লি বিধানসভা নির্বাচনের সময় দলটির হয়ে একাধিক গান তৈরি করেন তিনি।

Facebook Comments Box

Posted ২:১৬ পিএম | শুক্রবার, ০১ ফেব্রুয়ারি ২০১৯

The Daily Sarod |