পুলিশের চাকরিতে থেকেও আইনজীবী সমিতির সদস্য, সরাইলের ওসিকে শোকজ

অনলাইন ডেস্ক   প্রিন্ট
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬   সর্বশেষ আপডেট : 5:00 pm

পুলিশের চাকরিতে থেকেও আইনজীবী সমিতির সদস্য, সরাইলের ওসিকে শোকজ

পুলিশের চাকরিতে থাকা অবস্থায় আইনজীবী সমিতির সদস্যপদ সক্রিয় রাখার অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনজুর কাদের ভূঁইয়াকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি। সমিতির নথি অনুযায়ী, ২০০২ সাল থেকে তিনি সংগঠনটির সদস্য।

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ মঈনুদ্দীন বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের জানান, পুলিশের চাকরিতে থাকা অবস্থায় আইনজীবী সমিতির সদস্যপদ সক্রিয় রাখার বিষয়টি সমিতির বিধিবিধানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এ কারণে তাঁকে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, অন্য পেশায় নিয়োজিত থেকেও আইনজীবী সমিতির সদস্যপদ বহাল রেখেছেন—এমন ব্যক্তিদের শনাক্ত করার কাজ চলছে। পর্যায়ক্রমে তাঁদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।
তবে অভিযোগের বিষয়ে ওসি মোহাম্মদ মনজুর কাদের ভূঁইয়া জানান, পুলিশে যোগদানের আগেই তিনি আইনজীবী সমিতির সদস্যপদ স্থগিতের আবেদন করেছিলেন। তিনি জানিয়েছেন শুধু আমাকে নয়,অনেকেই এই কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছে। আমি চাকরিতে আসার আগেই গত ২০০৫ সালের ৬ই মে বার কাউন্সিল বরাবর দরখাস্ত দিয়ে আমার সদস্য পদ স্থগিত করে এসেছি।তিনি আরো জানান আমার সদস্যপদ বাতিল করতে পারবেনা। কারণ আমি যথা নিয়মে আমার সদস্য পথ স্থগিত করার জন্য আবেদন করেছি। চাকরি শেষে পরে আবার প্র্যাকটিসে যাব। সমিতির পাঠানো নোটিশের জবাব লিখিত ব্যাখ্যার পাশাপাশি প্রয়োজনীয় কাগজপত্রও জমা দেবেন বলে তিনি জানান।
সমিতি সূত্রে জানা গেছে, আইন পেশায় নিয়মিত যুক্ত না থেকেও সদস্যপদ বহাল রাখা ব্যক্তিদের চিহ্নিত করতে সম্প্রতি উদ্যোগ নেয় চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি। এ লক্ষ্যে গত ২৫ জুন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে সরকারি, আধা সরকারি, বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, ব্যাংক, বিমা, শিক্ষাপ্রতিষ্ঠান কিংবা ব্যবসাপ্রতিষ্ঠানে চাকরিরত সদস্যদের ৩০ জুলাইয়ের মধ্যে স্বেচ্ছায় সদস্যপদ স্থগিত করার নির্দেশ দেওয়া হয়।
সমিতির এ উদ্যোগের অংশ হিসেবেই বিভিন্ন পেশায় নিয়োজিত সদস্যদের সদস্যপদের বর্তমান অবস্থা যাচাই করা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

Facebook Comments Box

Posted ৫:০০ পিএম | শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

The Daily Sarod |