শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

পানির তোড়ে আখাউড়ায় ভাঙলো বাঁধ, নিম্নাঞ্চল প্লাবিত

জ্যেষ্ঠ প্রতিবেদক   প্রিন্ট
শনিবার, ১৮ জুন ২০২২   সর্বশেষ আপডেট : 9:06 pm

পানির তোড়ে আখাউড়ায় ভাঙলো বাঁধ, নিম্নাঞ্চল প্লাবিত

উজান থেকে নেমে আসা পানিতে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় হাওড়া নদীর বাধঁ ভেঙে গেছে। শুক্রবার মধ্যরাতে অতিবৃষ্টির কারণে ভারতীয় পানির তোড়ে এই ঘটনা ঘটে। ফলে আখাউড়ার সীমান্তবর্তী দুটি ইউনিয়নের বিভিন্ন এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। তবে এখনো মানুষ পানিবন্দি হওয়ার খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।

স্থানীয় এলাকাবাসী ও প্রশাসন সূত্র জানায়, শুক্রবার সকাল থেকে অতিবৃষ্টির কারণে শুক্রবার রাত থেকে ত্রিপুরা রাজ্যের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানি অস্বাভাবিক ভাবে বাড়তে থাকে। এতে আখাউড়া উপজেলার সীমান্তবর্তী মোগড়া ও দক্ষিণ ইউনিয়নের বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। ফলে উজানের ঢলের এ পানিতে গ্রামীন রাস্তাঘাট, ব্যবসাপ্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান প্লাবিত হয়েছে।

এছাড়াও স্থলবন্দর এলাকার পাস দিয়ে বয়ে চলা কালন্দি খালটি দিয়ে ভারতীয় পানি হু হু করে বাংলাদেশে প্রবেশ করছে। বৃষ্টি ও ঢলের পানিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট কার্যালয় ও কাস্টমস হাউজ।

বাঁধ ভেঙে হাওড়া নদীর পানি ও কালন্দি খাল দিয়ে ভারতীয় পানি ঢুকে উপজেলার সীমান্তঘেঁষা মোগড়া ইউনিয়ন ও দক্ষিণ ইউনিয়নের আখাউড়া-আগরতলা সড়কের দুপাশের কালিকাপুর, বীরচন্দ্রপুর, আবদুল্লাহপুর, বঙ্গেরচর, রহিমপুর, সাহেবনগর, খলাপাড়া, উমেদপুর, সেনারবাদী, কুসুমবাড়ি, আওরারচর, ছয়ঘরিয়া, বাউতলা, দরুইন, বচিয়ারা, নোয়াপাড়া, নিলাখাত, টানুয়াপাড়া, ধাতুর পহেলা, চরনারায়নপুর ও আদমপুরসহ ত্রিপুরার পাহাড়ি ঢলের পানিতে উপজেলার মনিয়ন্দ ও ধরখার ইউনিয়নের ভাটামাথা, চন্দ্রপুর, ধরখার গ্রাম, ভিনাউটি, ভবানীপুর, রুটি, খারকুট, মিনারকুট, কুড়িবিল, পদ্মবিল, টনকি, ইটনা, কর্নেল বাজারের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে।

আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অংগ্যজাই মারমা বলেন, ‘হাওড়া নদীর বাঁধ ভেঙে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে মানুষ পানিবন্দি হওয়ার কোন এখনো আমরা পাইনি। যদি পানিবন্দি হয় তাহলে তাদের তালিকা করে আমরা সহায়তা করবো।’

 

Facebook Comments Box

Posted ৯:০৬ পিএম | শনিবার, ১৮ জুন ২০২২

The Daily Sarod |