শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

পাটের পরিবর্তে প্লাস্টিকের বস্তায় চাল, আশুগঞ্জে ৬ রাইস মিলকে জরিমানা

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
মঙ্গলবার, ১৫ মার্চ ২০২২   সর্বশেষ আপডেট : 10:53 pm

পাটের পরিবর্তে প্লাস্টিকের বস্তায় চাল, আশুগঞ্জে ৬ রাইস মিলকে জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় পাটের বস্তার পরিবর্তে প্লাস্টিকের বস্তায় চাল মোড়কজাত করায় ৬টি  রাইস মিলকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।  আজ মঙ্গলবার (১৫ মার্চ) দিনব্যাপী উপজেলার রাইস মিল গুলোতে অভিযান চালায় উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। অভিযানকালে ৬টি রাইচ মিলের প্রত্যেককে ৫হাজার টাকা করে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

রাইচ মিল গুলো হলো, রজনীগন্ধা এগ্রো ফুড অটো রাইসমিল, সরকার অটো রাইসমিল, এমবি অটো রাইসমিল, মেসার্স আল মদিনা অটো রাইসমিল, ফারহান অটো রাইসমিল ও এমবি টু অটো রাইসমিল।

অভিযানের নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল হক।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল হক জানান, পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন, ২০১০ এর ৪ ধারা লঙ্ঘন করে পাটের বস্তার পরিবর্তে প্লাস্টিকের বস্তা ব্যবহার করে প্যাকেটজাত করার অপরাধে উক্ত আইনের ১৪ ধারাবলে ৬টি  রাইচমিল (ডায়ার) কে ৬টি মামলায় ৩০ হাজার টাকা অর্থদণ্ড আরোপ করে তা আদায় করা হয়।

এসময় মোবাইল কোর্টকে সহায়তা করেন পাট অধিদপ্তরের ব্রাহ্মণবাড়িয়া অফিসের পরিদর্শক (পাট) এবং আশুগঞ্জ থানা পুলিশ।

Facebook Comments Box

Posted ১০:৫৩ পিএম | মঙ্গলবার, ১৫ মার্চ ২০২২

The Daily Sarod |