https://www.jac-recruitment.sg/?source=google.com
শিরোনাম
আড়াই বছর ধরে শিক্ষকের স্বামীর ‘নগদে’ শিক্ষার্থীর উপবৃত্তির টাকা! নিশাত হত্যা মামলায় দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন ফুটবল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের সূচি প্রকাশ ইরানে তীব্র মার্কিন হামলা, বিভিন্ন জায়গায় বিস্ফোরণ সংবিধানে ফিরলো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কসবায় ব্যাংক কর্মকর্তা হত্যাকারীদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন নিবন্ধিত নিউজ পোর্টালগুলোতে সরকারি বিজ্ঞাপন চালুর দাবি ব্রাহ্মণবাড়িয়ায় মাছের ড্রামে করে পাচার হচ্ছিল অর্ধকোটি টাকার ভারতীয় শাড়ি ইরানের সঙ্গে যুদ্ধবিরতি শেষ: ডোনাল্ড ট্রাম্প আখাউড়া স্থলবন্দরে আশানুরূপ বাড়েনি রপ্তানি আয়, কমেছে রাজস্বও

পহেলা বৈশাখে তীব্র কালবৈশাখী ঝড়-শিলাবৃষ্টির শঙ্কা

অনলাইন ডেস্ক   প্রিন্ট
শনিবার, ১২ এপ্রিল ২০২৫   সর্বশেষ আপডেট : 5:21 pm

পহেলা বৈশাখে তীব্র কালবৈশাখী ঝড়-শিলাবৃষ্টির শঙ্কা

পহেলা বৈশাখে দেশের বিভিন্ন অঞ্চলে তীব্র কালবৈশাখী ঝড়, বজ্রপাত ও শিলাবৃষ্টির শঙ্কা প্রকাশ করেছেন আবহাওয়াবিদরা। বিশেষ করে উত্তর ও মধ্যাঞ্চলের জেলাগুলোতে ঝড়ের তীব্রতা বেশি হতে পারে বলে সতর্ক করা হয়েছে।

আবহাওয়া ডটকমের প্রধান আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ জানান, ১৩ ও ১৪ এপ্রিল দেশের ওপর দিয়ে শক্তিশালী কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে। সবচেয়ে বেশি ঝুঁকিতে আছে খুলনা, রাজশাহী, রংপুর, সিলেট ও ময়মনসিংহ বিভাগের জেলাগুলো।

তিনি বলেন, ঢাকাসহ সারা দেশেই বজ্রপাতসহ শিলাবৃষ্টি হতে পারে। ঝড়ের সময় গতিবেগ ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার পর্যন্ত উঠতে পারে।

আবহাওয়াবিদরা নদীতীরবর্তী এলাকার বাসিন্দাদের বিশেষ সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেনে। পাশাপাশি বৈশাখী অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের আবহাওয়া পরিস্থিতি পর্যবেক্ষণ করে চলাফেরার অনুরোধ জানানো হয়েছে।

Facebook Comments Box

Posted ৫:২১ পিএম | শনিবার, ১২ এপ্রিল ২০২৫

dainiksarod |