জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রিন্ট
শনিবার, ০৪ জুন ২০২২
সর্বশেষ আপডেট : 9:07 pm
পদ্মা সেতু হওয়ায় বিএনপির গা জ্বলা শুরু হয়েছে মন্তব্য করে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এমপি বলেন, ‘পদ্মা সেতু নিয়ে অনেক ষড়যন্ত্র হয়েছে। প্রথম ষড়যন্ত্র করেছে- বিশ্ব ব্যাংক যেন অর্থ না দেয়। ড. ইউনুস এবং ড. কামাল হোসেন সকলে মিলে ষড়যন্ত্র করে, যাতে বিশ্ব ব্যাংক টাকা দেওয়া বন্ধ করে দেয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন- বাংলাদেশের জনগণের টাকায় ইনশাআল্লাহ আমরা পদ্মা সেতু করব। দেশের জনগণের টাকায় শেখ হাসিনা পদ্মা সেতু করেছেন।’
শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা আওয়ামী লীগের সম্মেলন উপলক্ষে টি. আলী ডিগ্রী কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে সভাপতির বক্তব্য তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বিএনপি’কে উদ্দেশ্য করে বলেন, ‘আপনারা রাজনীতি করেন আপত্তি নেই। কিন্তু যদি আবার ১৫ আগস্ট করবেন- এইসব কথা বলেন, আমরা আইনের মাধ্যমে আপনাদের দাঁত ভেঙে দেব। আইনের মাধ্যমে যে শাস্তি দেওয়া উচিত, সেই শাস্তি দেব। আমরা চাই গণতান্ত্রিক পদ্ধতিতে গণতন্ত্র রক্ষা করে সকল রাজনৈতিক কর্মকাণ্ড হোক। আপনারা ষড়যন্ত্র করে এখানে কিছু করতে পারবেন না।’
সম্মেলনের উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের সংসদ সদস্য র. আ. ম. উবায়দুল মোকতাদির চৌধুরী। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জাতীয় সংসদের হুইপ ও কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের সংসদ সদস্য বি. এম. ফরহাদ হোসেন সংগ্রাম, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য উম্মে ফাতেমা নাজমা বেগম, কেন্দ্রীয় আওয়ামী লীগের ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি মো. হেলাল উদ্দিন প্রমুখ।
Posted ৯:০৭ পিএম | শনিবার, ০৪ জুন ২০২২
The Daily Sarod | Pijush Kanti Acharya