ডেস্ক রিপোর্ট
প্রিন্ট
সোমবার, ২৭ জুন ২০২২
সর্বশেষ আপডেট : 8:38 pm
পদ্মা সেতুর রেলিংয়ের নাট খুলে টিকটকে ভিডিও করা যুবক বায়েজিদ তালহার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার (২৭ জুন) বিকেলে শরীয়তপুরের মুখ্য বিচারিক হাকিম আদালতের বিচারক মো. সালেহুজ্জামান তাকে রিমান্ড আদেশ প্রদান করেন।
এ তথ্য নিশ্চিত করে আদালতের কোর্ট পুলিশ পরিদর্শক মো. জাহাঙ্গীর জানান, পদ্মা সেতুতে যান চলাচল শুরুর দিন রবিবার রেলিংয়ের নাট খোলার ভিডিও টিকটকে ছড়ানোয় গ্রেফতার হওয়া বায়েজিদকে সাত দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ।
রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে পদ্মা সেতুর নাট-বল্টু খোলার একটি ভিডিও ভাইরাল হয়। এতে দেখা যায়, এক যুবক টিকটকে ভিডিও বানাতে গিয়ে খুলে নিয়েছেন পদ্মা সেতুর দুটি নাট। এই নাট দুটি দিয়ে লোহার রেলিংটি আটকানো রয়েছে কংক্রিটের রেলিংয়ের সঙ্গে। বিষয়টি ছড়িয়ে পড়ার পরপরই বিকালে তাকে রাজধানী থেকে আটক করে সিআইডি।পরে তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়।
Posted ৮:৩৮ পিএম | সোমবার, ২৭ জুন ২০২২
The Daily Sarod | Pijush Kanti Acharya