শিরোনাম
আশুগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি সেলিম পারভেজ, সাধারণ সম্পাদক আল মামুন ‘সেবার লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া’র পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত গভীর রাতে ছাত্রলীগ নেতা গ্রেফতার কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের লকডাউন কর্মসূচিকে ঘিরে ড্রোন-মোটরসাইকেল নিয়ে পুলিশের বিশেষ মহড়া ৫ বছরে ৫০০ কিলোমিটার এক্সপ্রেসওয়ে নির্মাণ করবে সরকার অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ

পটুয়াখালীতে ‘কুত্তা কালাম’ ডাকায় ৬জনকে কামড়ে করলেন আহত

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
শনিবার, ২৩ এপ্রিল ২০২২   সর্বশেষ আপডেট : 11:28 pm

পটুয়াখালীতে ‘কুত্তা কালাম’ ডাকায় ৬জনকে কামড়ে করলেন আহত

পটুয়াখালী জেলার দুমকি উপজেলায় এক ব্যক্তিকে কুকুর বলায় প্রতিপক্ষের এক পরিবারের ছয়জনকে কামড়িয়ে জখম করার অভিযোগ উঠেছে।

শুক্রবার (২২ এপ্রিল) বিকেলে উপজেলার আংগারিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের পশ্চিম ঝাটরা গ্রামে ঘটনাটি ঘটে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়েত করা হয়েছে।

কামড়ে আহতরা হচ্ছেন- ওই গ্রামের সাত্তার শিকদারের স্ত্রী মাসুদা বেগম (৫০), মেয়ে সুমাইয়া আক্তার (২০), ছেলে আল-আমিনের ছয় মাসের শিশুপুত্র রাইয়ান, সাইদুল শিকদারের ছেলে শাকিল (১৪), আনোয়ার শিকদারের স্ত্রী লাভলী (২৭) ও সুলতান শিকদারের ভাগনে কাজল হোসেনের মেয়ে তাসমিম (১২)। আহত সবাই দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

অভিযুক্ত ব্যক্তিরা হলেন- একই এলাকার মৃত কাদের সরদারের ছেলে মো. কালাম সর্দার (৫০), তার স্ত্রী তাসলিমা বেগম (৪৫), মেয়ে সীমা বেগম (৩০), সুখী বেগম (২০), ছোট জামাই মো. মাইদুল ইসলাম (৩০), সালাম সরদার (৬০), তার স্ত্রী হাসিনা বেগম (৫০), মেয়ে মানসুরা বেগম (২২) ও মনি আক্তার (১৫)।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বিকেলে কালাম সর্দার নামে এক ব্যক্তি স্থানীয় জব্বার মাস্টারের বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় বাবুল হাওলাদারের দশ বছরের ছেলে বিজয় তাকে ‘কুত্তা কালাম’ বলে ডাক দেয়। এরপর বাড়িতে গিয়ে মেজ ভাই সালাম সর্দারকে বিষয়টি জানান কালাম। এরপর সাত্তার শিকদার ও আনোয়ার শিকদারের পরিবার ওই ছেলেকে এ কথা বলতে শিখিয়ে দিয়েছে বলে সন্দেহ করেন তারা। কারণ, তাদের মধ্যে জমিজমা নিয়ে আগে থেকে বিরোধ চলছিল। এরপর সবাই দলবলে সাত্তার শিকদার ও আনোয়ার শিকদারে বাড়িতে অতর্কিত হামলা চালায়।

আনোয়ার শিকদারের স্ত্রী লাভলী বেগম অভিযোগ করে বলেন, পাশের বাড়ির এক ছেলে কালাম সর্দারকে গালি দিলে তিনি ক্ষিপ্ত হন। ধারণা করেন, এটা ওই ছেলেকে আমরা শিখিয়ে দিয়েছি। তাই বসতঘর ভাঙচুরসহ আমাদের ছয়জনকে কামড়ে আহত করেছেন।

তবে অভিযুক্ত কালাম সর্দারের পরিবারের সদস্যরা কামড় দেওয়ার বিষয়টি অস্বীকার করেন।

স্থানীয় ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. মিজান সর্দার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, সালাম ও কালামের পরিবার অত্যন্ত খারাপ। এরা বিগত দিনেও মৌলভী আ. বারী, খালিদ হোসেন ও সোবহান সর্দারকে কামড়িয়েছে।

দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সালাম বলেন, এ বিষয়ে থানায় অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

Posted ১১:২৮ পিএম | শনিবার, ২৩ এপ্রিল ২০২২

The Daily Sarod |