শিরোনাম
আশুগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি সেলিম পারভেজ, সাধারণ সম্পাদক আল মামুন ‘সেবার লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া’র পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত গভীর রাতে ছাত্রলীগ নেতা গ্রেফতার কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের লকডাউন কর্মসূচিকে ঘিরে ড্রোন-মোটরসাইকেল নিয়ে পুলিশের বিশেষ মহড়া ৫ বছরে ৫০০ কিলোমিটার এক্সপ্রেসওয়ে নির্মাণ করবে সরকার অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ

ন্যাটো জোট-রাশিয়ার মধ্যে হতে পারে মহাযুদ্ধ

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
বুধবার, ০১ জুন ২০২২   সর্বশেষ আপডেট : 8:47 pm

ন্যাটো জোট-রাশিয়ার মধ্যে হতে পারে মহাযুদ্ধ

ইউক্রেনে অত্যাধুনিক রকেটসহ অস্ত্র পাঠানোর কথা ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বাইডেনের এই ঘোষণাকে তেলে ঘি ঢালার সাথে তুলনা করেছে রাশিয়া। হোয়াইট হাউজের একজন কর্মকর্তা জানিয়েছেন, নতুন এসব অস্ত্রের মধ্যে রয়েছে এম ১৪২ ‘হাই মবিলিটি আর্টিলারি রকেট সিস্টেম’ বা এইচআইএমএআরএস।

যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তের পর বিশ্লেষকরা বলছেন, এর ফলে রাশিয়া ক্ষুব্ধ হতে পারে যার জের ধরে যুক্তরাষ্ট্র এবং ন্যাটো জোটের সদস্য দেশগুলোর সঙ্গে মস্কোর সরাসরি যুদ্ধ বেধে যাওয়ারও আশঙ্কা রয়েছে।

বিবিসির কূটনৈতিক সাংবাদিক পল অ্যাডামসের মতে, এখনও পর্যন্ত ইউক্রেনকে যেসব সামরিক সাহায্য দেওয়ার অঙ্গীকার করা হয়েছে তার মধ্যে এটি তাৎপর্যপূর্ণ। এই এইচআইএমএআরএস রকেট ব্যবস্থা ইউক্রেনের পূর্বাঞ্চলীয় ডনবাসের যুদ্ধকে বদলে দিতে পারে।

বিশ্লেষকরা বলছেন, ইউক্রেন যদি আত্মরক্ষার জন্যেও এসব রকেট ব্যবহার করে তাহলে তারা ডনবাস এবং ক্রিমিয়াতেও এটি ব্যবহার করতে পারে। কিন্তু রাশিয়া ক্রিমিয়াকে তাদের নিজেদের অংশ বলে দাবি করে আসছে এবং ডনবাস পুরোপুরি দখল করে নেওয়ার জন্যেও কয়েক সপ্তাহ ধরে আক্রমণ চালিয়ে আসছে।

Facebook Comments Box

Posted ৮:৪৭ পিএম | বুধবার, ০১ জুন ২০২২

The Daily Sarod |