শিরোনাম
আশুগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি সেলিম পারভেজ, সাধারণ সম্পাদক আল মামুন ‘সেবার লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া’র পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত গভীর রাতে ছাত্রলীগ নেতা গ্রেফতার কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের লকডাউন কর্মসূচিকে ঘিরে ড্রোন-মোটরসাইকেল নিয়ে পুলিশের বিশেষ মহড়া ৫ বছরে ৫০০ কিলোমিটার এক্সপ্রেসওয়ে নির্মাণ করবে সরকার অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ

ন্যাটোকে হুঁশিয়ার করলো রাশিয়া

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
বুধবার, ০৪ মে ২০২২   সর্বশেষ আপডেট : 8:46 pm

ন্যাটোকে হুঁশিয়ার করলো রাশিয়া

রাশিয়া পশ্চিমাদের সামরিক জোট ন্যাটোকে হুঁশিয়ারি দিয়েছে। রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, রুশ বাহিনী পশ্চিমা মিত্রদের কাছ থেকে ইউক্রেনে অস্ত্র চালানের কনভয় ধ্বংস করবে। বুধবার (৪ মে) আল জাজিরার লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু এক সম্মেলনে বলেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার ন্যাটো মিত্ররা ইউক্রেনে অস্ত্র চালান অব্যাহত রেখেছে।’

তিনি বলেন, ‘আমরা উত্তর আটলান্টিক জোটের যে কোনো পরিবহন ইউক্রেনীয় সেনাবাহিনীর জন্য অস্ত্র বা উপকরণ নিয়ে দেশটির ভূখণ্ডে আসলে তা ধ্বংস করার লক্ষ্য হিসেবে দেখি।’

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন। এরপর থেকে টানা ৭০ দিনের মতো চলছে দেশ দুইটির মধ্যে যুদ্ধ। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে।

Facebook Comments Box

Posted ৮:৪৫ পিএম | বুধবার, ০৪ মে ২০২২

The Daily Sarod |