শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

নির্বাচন সুষ্ঠু হতে কমিশনকে সর্বাত্মক ক্ষমতা দেওয়া হবে-ত্রাণ প্রতিমন্ত্রী

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
বুধবার, ২২ সেপ্টেম্বর ২০২১   সর্বশেষ আপডেট : 8:28 pm

নির্বাচন সুষ্ঠু হতে কমিশনকে সর্বাত্মক ক্ষমতা দেওয়া হবে-ত্রাণ প্রতিমন্ত্রী

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান বলেছেন, ‘নির্বাচন পরিচালনা করে নির্বাচন কমিশন। সংবিধান অনুযায়ী নির্বাচিত সরকারের অধীনেই নির্বাচন অনুষ্ঠিত হবে। এক্ষেত্রে কারও কোনো দাবি থাকলে সংবিধানের অধ্যাদেশ বাতিল না করে, অন্য কোনোভাবে দাবি মানার সুযোগ নেই। তবে নির্বাচন যেন সুষ্ঠু হয়, সেজন্য নির্বাচন কমিশনকে সর্বাত্মক ক্ষমতা দেওয়া হবে’।

বুধবার (২২ সেপ্টেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় বিদ্যাকূট ইউনিয়নের উরখুলিয়া গ্রামে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় কৃর্তক বাস্তবায়িত বিভিন্ন প্রকল্প পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এসময় ত্রাণ প্রতিমন্ত্রী বলেন, ‘প্রতিটি ইউনিয়নে সুষ্ঠুভাবে নির্বাচন হয়েছে। সরকারের সক্ষমতা আছে আইনশৃঙ্খলা-নিরাপত্তা সঠিক রেখে সুষ্ঠু নির্বাচনের মধ্যদিয়ে গণতন্ত্রের ধারা অব্যাহত রাখার। আমরা বাংলাদেশকে উন্নত করে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়িত করব। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে ভিশন দিয়েছেন- সেটি আমরা বাস্তবায়িত করব’।

এ সময় প্রতিমন্ত্রীর সঙ্গে ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য মোহাম্মদ এবাদুল করিম, নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা একরামুল ছিদ্দিক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম. এ. হালিম, বিদ্যাকূট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর রাজ্জাক ও সমাজকর্মী এম. এ. আউয়াল প্রমুখ উপস্থিত ছিলেন।

 

Facebook Comments Box

Posted ৮:২৮ পিএম | বুধবার, ২২ সেপ্টেম্বর ২০২১

The Daily Sarod |