শিরোনাম
আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা

নিউইয়র্কের বাফেলুতে ব্রাহ্মণবাড়িয়ার প্রবাসীদের কল্যাণে ৩১ সদস্যের কমিটি

প্রেস বিজ্ঞপ্তি   প্রিন্ট
শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫   সর্বশেষ আপডেট : 1:09 pm

নিউইয়র্কের বাফেলুতে ব্রাহ্মণবাড়িয়ার প্রবাসীদের কল্যাণে ৩১ সদস্যের কমিটি
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের বাফেলোতে বসবাসকারী ব্রাহ্মণবাড়িয়া জেলার প্রবাসীদের কল্যাণে কমিটি ঘোষণা করা হয়েছে। গত বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাতে স্থানীয় ব্রাহ্মণবাড়িয়া মালিকানাধীন বেঙ্গল গ্রিল রেস্টুরেন্টে অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে ৩১ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়।
ব্রাহ্মণবাড়িয়া জেলার প্রবাসীদের নিয়ে করা এই কমিটির সভাপতি মনোনীত হয়েছেন এ কে এম হানিফ, সিনিয়র সহসভাপতি-আল বাতেন সরকার ও সাধারণ সম্পাদক হয়েছের লিয়াকত তারিফ।
এছাড়া সাংগঠনিক সম্পাদক হিসেবে মো. কিশোর ও দপ্তর সম্পাদক-ইব্রাহিম কামাল বুলবুলকে মনোনীত করা হয়েছে।
কমিটির উপদেষ্টা পদে আছেন বদরোজা রাজীব, আনোয়ারুল হক, আবুল কাশেম, এনামুল হক মনু এবং আমানুল হক সেন্টু।
সংশ্লিষ্টরা জানান, নবগঠিত কমিটি বাফেলোতো বসবাসকারী ব্রাহ্মণবাড়িয়ার বাসিন্দাদের কল্যাণে কাজ করবে। প্রবাসীদের সুখে-দুঃখে পাশে থাকবে সবসময়। এছাড়া এই কমিটির মাধ্যমে সকল ব্রাহ্মণবাড়িয়ানরা প্রবাসেও ঐক্যবদ্ধ থাকবে।
Facebook Comments Box

Posted ৯:৫১ পিএম | শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫

The Daily Sarod |