শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

না ফেরার দেশে চলে গেলেন শতবর্ষী মধু সুধন পাল

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
শনিবার, ৩০ এপ্রিল ২০২২   সর্বশেষ আপডেট : 1:28 am

না ফেরার দেশে চলে গেলেন শতবর্ষী মধু সুধন পাল

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌর এলাকার রাধানগরের বাসিন্দা, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি, বড় বাজার ব্যবসায়ি কমিটির সাবেক সাধারণ সম্পাদক, শ্রী শ্রী রাধামাধব আখড়া কমিটির সাবেক প্রধান উপদেষ্টা, লোকনাথ সেবাশ্রম শান্তিবন মহাশ্মশান কমিটির সাবেক সভাপতি, প্রবীন হিতৈষি সংঘের সাবেক সহ-সভাপতি মধু সুধন পাল শুক্রবার রাত সাড়ে আটটার দিকে পরলোকগমন করেছেন (দিব্যান লোকান স্বগচ্ছতু)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ১০৪ বছর।

তার নাতী দৈনিক কালেরকন্ঠের জেলা প্রতিনিধি সাংবাদিক বিশ্বজিৎ পাল বাবু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

মধু সুধন পাল দুই সপ্তাহ আগে রক্তচাপজনিত অসুস্থ হয়ে ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজে ভর্তি হন। দু’দফা চিকিৎসা শেষে বৃহস্পতিবার সন্ধ্যায় তাঁকে নিজ বাড়ি রাধানগরে আনা হয়। অসুস্থ হওয়ার আগ পর্যন্ত তিনি নিয়মিত চশমা ছাড়া পত্রিকা পড়তেন। ছেলেদের ব্যবসায়িক প্রতিষ্ঠানেও বসতেন তিনি।

আজ শনিবার সকাল নয়টায় রাধানগরের শ্রী শ্রী লোকনাথ সেবাশ্রম শান্তিবন মহাশ্মশাণে তাঁর অন্তেস্ট্রিক্রিয়া সম্পন্ন হবে। এতে আত্মীয়-স্বজন শুভাকাঙ্খীদের উপস্থিত থাকার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

মধু সুধন পাল ছয় পুত্র সন্তান ও তিন কন্যা সন্তানের জনক ছিলেন। প্রায় ২৭ বছর আগে তাঁর স্ত্রী সুভাশিনি পাল মারা যান। তিনি সাত প্রজন্ম দেখার ভাগিদার ছিলেন। বাংলাদেশ, ভারত, আমেরিকায় তাঁর ছেলে, মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজনের বসবাস।

Facebook Comments Box

Posted ১:২৭ এএম | শনিবার, ৩০ এপ্রিল ২০২২

The Daily Sarod |