জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রিন্ট
বুধবার, ২০ এপ্রিল ২০২২
সর্বশেষ আপডেট : 9:05 pm
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় ঢলে আগাম পানি আসায় অন্তত ৮০ হেক্টর ধানি জমি পানিতে তলিয়ে গেছে। গত তিনদিনে ক্রমাগত মেঘনা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় উপজেলার ৭টি ইউনিয়নের জমি গুলো তলিয়ে গেছে। আরও পানি বৃদ্ধি পাওয়ায় শংকায় জমি থেকে ধান কাটতে মাইকিং করা হচ্ছে উপজেলা প্রশাসন থেকে। উপজেলা প্রশাসন জানিয়েছে, তালিকা তৈরির পর জানা যাবে ক্ষতিগ্রস্ত কৃষকের পরিমাণ।
নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান শাওন জানান, আশপাশের নদী গুলোর পানি হঠাৎ বৃদ্ধি পাচ্ছে। আগাম পানি এসে যাওয়ায় তলিয়ে গেছে ৭টি ইউনিয়নের ফসলী জমি। ইউনিয়ন গুলো হচ্ছে-কুন্ডা, ভলাকুট, সদর, গোয়ালনগর, পূর্বভাগ, বুড়িশ্বর ও হরিপুর।
তিনি আরও বলেন, অনেক কৃষক তাদের জমির ধান কিছু কাটার পর জমিতে তলিয়ে গেছে। নাহলে ক্ষতির পরিমাণ আরও হতো। আমরা প্রতিনিয়ত মাইকিং, মসজিদের খুতবা ও কৃষকদের বাড়ি বাড়ি গিয়ে জানিয়ে দেওয়া হচ্ছে ধান কেটে ফেলতে। আমাদের উপজেলায় ২৫টি হারভেস্টার মেশিন আছে, তা দিয়ে ধান কাটতে সহায়তা করা হবে।
ইউএনও বলেন, ক্ষতিগ্রস্ত কৃষকের সংখ্যা কয়েকদিনের মধ্যেই জানা যাবে। তা এখনই বলা যাচ্ছে না। তবে কৃষি বিভাগ জানিয়েছে, ক্ষতিগ্রস্ত জমির পরিমাণ তারা ৮০ হেক্টর বলে জানতে পেরেছেন।
তবে কৃৃষি অফিসার বলছেন, ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা তৈরিতে কাজ চলছে। তালিকা তৈরির পর সংখ্যা বলা যাবে। আনুমানিক কিছুই বলা সম্ভব নয়।
Posted ১:৪৭ এএম | বুধবার, ২০ এপ্রিল ২০২২
The Daily Sarod | Pijush Kanti Acharya