স্টাফ রিপোর্টার
প্রিন্ট
রবিবার, ২৭ জুন ২০২১
সর্বশেষ আপডেট : 10:15 pm
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় অজ্ঞাত (৪০) এক ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার বিকেলে সাড়ে ৫টার দিকে জেলা সদর হাসপাতাল মর্গে মরদেহটি ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়। এর আগে দুপুর দুইটার দিকে উপজেলার হরিপুর ইউনিয়নের শংকরাদহ গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রামের সড়কের খাদে ঝোপঝাড়ে মরদেহটি পড়েছিল। স্থানীয়রা দেখতে পেয়ে খবর দিলে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে জেলা সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, ধারণা করা হচ্ছে প্রায় ৮/১০দিন আগ থেকে মরদেহটি পড়ে আছে। পড়ে গলে যাওয়া পরিচয় শনাক্ত করা সম্ভব হচ্ছে না। ময়নাতদন্তের পর জানা যাবে এটি হত্যা নাকি অন্য কিছু।
Posted ১০:১৫ পিএম | রবিবার, ২৭ জুন ২০২১
The Daily Sarod | Pijush Kanti Acharya