শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

নাসিরনগরে মওলানা ভাসানীর ১৪১তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
শনিবার, ১৮ ডিসেম্বর ২০২১   সর্বশেষ আপডেট : 9:06 pm

নাসিরনগরে মওলানা ভাসানীর ১৪১তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ১৪১তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৮ ডিসেম্বর) দুপুরে উপজেলা কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গনে মওলানা আব্দুল হামিদ খান ভাসানী উদযাপন কমিটির উদ্যোগে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে মওলানা আব্দুল হামিদ খান ভাসানী উদযাপন কমিটির নাসিরনগরের সদস্য সচিব এস.এম. বদিউল আশরাফের সঞ্চালনায় ও আহবায়ক কামরুল চকদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, ভাসানী চর্চা কেন্দ্রে ব্রাহ্মণবাড়িয়া শাখার সংগঠক অ্যাডভোকেট আব্দুন নূর, তেল-গ্যাস, খনিজ সম্পদ বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব নাসির মিয়া,জাতীয় কৃষক ক্ষেত-মজুর সমিতির ব্রাহ্মণবাড়িয়া শাখার সভাপতি আব্দুস সুবহান মাখন প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, মওলানা আব্দুল হামিদ খান ভাসানী আজীবন শ্রমিক-কৃষক ও মেহনতি মানুষের মুক্তির জন্য কাজ করে গেছেন। অধিকার বঞ্চিত মানুষের স্বার্থ রক্ষায় নিরবচ্ছিন্নভাবে সংগ্রাম করেছেন।

Facebook Comments Box

Posted ৯:০৬ পিএম | শনিবার, ১৮ ডিসেম্বর ২০২১

The Daily Sarod |