স্টাফ রিপোর্টার
প্রিন্ট
শনিবার, ০৭ মে ২০২২
সর্বশেষ আপডেট : 9:54 pm
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার নুরপুর গ্রামে শনিবার পানি সেচের মোটরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবুল মিয়া (৫০) নামে সেচ প্রকল্পের মালিকের মৃত্যু হয়েছে। নিহত বাবুল মিয়া উপজেলার গোকর্ণ ইউনিয়নের নুরপুর গ্রামের মৃত নান্নু মিয়ার ছেলে। তিনি সেচ প্রকল্পের পাশাপাশি নুরপুর চকবাজারের কাপড় ব্যবসা পরিচালনা করতেন।
গোকর্ণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ শাহীন এ তথ্য নিশ্চিত করে জানান, নুরপুর পশ্চিম এলাকার জমির মাঠে নিজের পানি সেচ প্রকল্পের মোটরের লাইনে বিদ্যুৎস্পৃষ্ট হন বাবুল মিয়া। পরে তাকে নাসিরনগর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
Posted ৯:৫৪ পিএম | শনিবার, ০৭ মে ২০২২
The Daily Sarod | Pijush Kanti Acharya