জৈষ্ঠ্য প্রতিবেদক
প্রিন্ট
বৃহস্পতিবার, ১৪ অক্টোবর ২০২১
সর্বশেষ আপডেট : 10:32 pm
অবশেষে বব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া বিতর্কিত দুই চেয়ারম্যান প্রার্থীর দলীয় মনোনয়ন বাতিল করা হয়েছে। এই দুই চেয়ারম্যান প্রার্থী নাসিরনগরে মন্দিরে ভাংচুর মামলার চার্টশিটভুক্ত আসামী। মনোনয়ন বাতিল করা নাসিরনগর সদর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মো. আবুল হাশেম ও হরিপুর ইউনিয়নের দেওয়ান আতিকুর রহমান দেশব্যাপী আলোচিত নাসিরনগরে মন্দির ভাংচুর মামলার চার্টশিট ভুক্ত আসামি। এই দুই চেয়ারম্যান প্রার্থীকে মনোনয়ন দেইয়ার পর বাতিল করতে জেলা আওয়ামী লীগ কেন্দ্রে চিঠি পাঠিয়েছিল।
নাসিরনগর সদর ইউনিয়নে আবুল হাসেমের পরিবর্তে সাবেক ইউপি সদস্য পুতুল রানী বিশ্বাস এবং হরিপুর ইউনিয়নে দেওয়ান আতিকুর রহমানের পরিবর্তে ওয়াসিম আহমেদকে আওয়ামী লীগের নৌকা প্রতিকের প্রার্থী করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার।
খোঁজ নিয়ে জানা যায়, ২০১৬ সালের ৩০ অক্টোবর ফেইসবুকে গুজব রটিয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগরে তান্ডব চালিয়ে হিন্দু সম্প্রদায়ের ১০টি মন্দির সহ অন্তত শতাধিক বাড়িঘর ভাংচুর করা হয়।এই ঘটনায় নাসিরনগর গৌরমন্দির কমিটির সাধারণ সম্পাদক নির্মল চৌধুরী বাদী হয়ে দুই থেকে আড়াই হাজার অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে একটি মামলাটি দায়ের করেন। মামলাটি দীর্ঘ তদন্ত শেষে তদন্ত কর্মকর্তা মো. শওকত হোসেন ২০১৭সালের ১০ডিসেম্বর ২২৮ জনের নাম উল্লেখ করে আদালতে এই মামলায় চার্টশিট জমা দেন। চার্টশিটে ২২৮জন আসামির মধ্যে নাসিরনগর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ প্রচার সম্পাদক মো. আবুল হাসেম ও হরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেওয়ান আতিকুর রহমান নাম উল্লেখ্য করা হয়। অভিযুক্তরা বর্তমানে চেয়ারম্যান জামিনে রয়েছেন।
এ ব্যাপারে জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার বলেন, আবুল হাশেম ও দেওয়ান আতিকুর রহমানের মনোনয়ন বাতিল করতে কেন্দ্রে চিঠি পাঠিয়েছিলাম। কেন্দ্র থেকে তাদের দুইজনের মনোনয়নপত্র বদল করে নতুন প্রার্থী দেওয়া হয়েছে। বিষয়টি আমাদের কেন্দ্র থেকে জানানো হয়েছে।
Posted ১০:৩২ পিএম | বৃহস্পতিবার, ১৪ অক্টোবর ২০২১
The Daily Sarod | Pijush Kanti Acharya