শিরোনাম
আশুগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি সেলিম পারভেজ, সাধারণ সম্পাদক আল মামুন ‘সেবার লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া’র পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত গভীর রাতে ছাত্রলীগ নেতা গ্রেফতার কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের লকডাউন কর্মসূচিকে ঘিরে ড্রোন-মোটরসাইকেল নিয়ে পুলিশের বিশেষ মহড়া ৫ বছরে ৫০০ কিলোমিটার এক্সপ্রেসওয়ে নির্মাণ করবে সরকার অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ

নাসিরনগরে বাঁশের পাতা কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
শুক্রবার, ১৭ জুন ২০২২   সর্বশেষ আপডেট : 10:00 pm

নাসিরনগরে বাঁশের পাতা কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে আলমগীর ভূইয়া (৩৭) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৭ জুন) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলা সদর ইউনিয়নের কুলিকুন্ডা গ্রামে এ ঘটনা ঘটে। মৃত আলমগীর ওই গ্রামের প্রয়াত নিজাম ভূইয়ার ছেলে। তিনি পেশায় একজন কৃষক ছিলেন।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃষ্টির কারণে গরুকে ঘাস খাওয়াতে মাঠে নিয়ে যেতে না পেরে বাঁশের পাতা কাটতে যান আলমগীর। ওই বাঁশ ঝাড়ের উপর দিয়ে বিদ্যুতের সংযোগ গেছে। বৃষ্টিতে তারের সঙ্গে লেগে বাঁশটি বিদ্যুতায়িত হয়েছিল। এ সময় বাঁশে কোপ দিতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পাশের একটি ডোবায় ছিটকে পড়েন আলমগীর। পরে তাকে উদ্ধার করে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নাসিরনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুল্লাহ সরকার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। অভিযোগের ভিত্তিতে এই বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

Posted ১০:০০ পিএম | শুক্রবার, ১৭ জুন ২০২২

The Daily Sarod |