শিরোনাম
ট্রেনের ভুয়া টিকেট বানিয়ে বিক্রি, কালোবাজারিকে দণ্ড রিয়াদে বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২ গণভোটের রায়কে উপেক্ষা করে বিএনপি দেশের মানুষের সাথে গাদ্দারি করেছে: মামুনুল হক শঙ্খ-উলুধ্বনিতে মুখরিত ব্রাহ্মণবাড়িয়া, মহালয়ায় শুরু শারদোৎসব আন্তঃপ্রজন্ম সহযোগিতায় প্রবীণদের আয়মূলক কাজে সম্পৃক্তির আহ্বান বিজয়নগরে পুলিশের পিকআপ ভ্যান খাদে পড়ে পুলিশ ও আসামিসহ আহত ৫ সৌদি আরবের ৩০ কেজির পার্সেল ব্রাহ্মণবাড়িয়ায় ১৯ কেজি! তিতাস ট্রেনের বুকিং ক্লার্ককে মারধরের অভিযোগ ব্রাহ্মণবাড়িয়ায় সদর হাসপাতাল থেকে তিনদিনের নবজাতক চুরি ট্রেইনি অফিসার নিচ্ছে ওয়ান ব্যাংক

নাসিরনগরে ধানকাটার মেশিনের নীচে পড়ে শিশুর মৃত্যু

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
সোমবার, ০৯ মে ২০২২   সর্বশেষ আপডেট : 12:23 am

নাসিরনগরে ধানকাটার মেশিনের নীচে পড়ে শিশুর মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় ধান কাটার মেশিনের (কম্বাইন্ড হারভেস্টর) নিচে পড়ে বাঁধন সরকার-(৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (০৮ মে) বিকালে উপজেলার সিংহগ্রামে এই ঘটনা ঘটে। নিহত বাঁধন সরকার উপজেলার কুন্ডা ইউনিয়নের আন্দাবহ গ্রামের সুশান্ত সরকারের ছেলে।

পরিবারের লোকজন জানান, শিশু বাঁধন সরকার রোববার সকালে মায়ের সাথে সিংহগ্রাম মায়ের দাদু নারায়ন বিশ্বাসের বাড়িতে বেড়াতে আসে।

বিকেলে সিংহগ্রামের জমিতে ধান কাটার জন্য কম্বাইন্ড হারভেস্টর মেশিন রাস্তা দিয়ে ধানি জমিতে যাওয়ার সময় চালক যখন মেশিনটি পেছনের দিকে ব্রেক করে তখনই শিশু বাঁধন মেশিনের চাকার নীচে পড়ে ঘটনাস্থলেই মারা যায়। এ সময় স্থানীয় লোকজন মেশিনটি আটক করলেও চালক রাজু মিয়া পালিয়ে যায়।

এ ব্যাপারে নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুল্লাহ সরকারের সাথে যোগাযোগ করলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

Facebook Comments Box

Posted ১২:২৩ এএম | সোমবার, ০৯ মে ২০২২

The Daily Sarod |